চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলজারের সিনেমায় চ্যালেঞ্জিং চরিত্রে নিরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২১
বিনোদন
A A

সিনেমা নিয়েই যতো ব্যস্ততা নিরবের। সিনেমায় প্যাশন ও প্রফেশনের কারণে কিছুদিন আগে কর্পোরেট চাকরী ছেড়েছেন এ নায়ক। এবার তিনি জানালেন, নতুন সিনেমা ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’তে কাজ করতে যাচ্ছেন।

যেখানে নিরবকে দেখা যাবে ৯০ বছর আগের এক চরিত্রে। ২০১৯-২০ সালে সরকারি অনুদান পাওয়া এ সিনেমার পরিচালক মুশফিকুর রহমান গুলজার।

মাসুম রেজার চিত্রনাট্যে পিরিওডিক্যাল গল্পের সিনেমা ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’তে নিরব অভিনয় করবেন শেখ নূরুল হকের চরিত্রে।

বৃহস্পতিবার এফডিসিতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর চ্যানেল আই অনলাইনকে নিরব বলেন, ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমায় শেখ নূরুল হকের চরিত্র করবো। তিনি শেখ হেলালের পিতা ও ব্যারিস্টার ফজলে নূর তাপসের দাদা। ২৬ তারিখ থেকে শুটিং হবে।

১৯৩০-৩২ সালের প্রেক্ষাপট উঠে আসবে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমায়, যখন বঙ্গবন্ধুর বয়স ছিল ১৪ বছর। তৎকালীন প্রেক্ষাপট নিখুঁতভাবে তুলে আনতে বদ্ধ পরিকর গুণী নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। ইতোমধ্যে সিনেমার শুটিং শুরু করেছেন নির্মাতা।

নিরব জানান, ১৯৩০ সালের ঘটনা দেখা যাবে সিনেমায়। কলকাতার একটি ব্যাংকে চাকরী করতেন শেখ নূরুল হক।  ওইসময় বঙ্গবন্ধু কিশোর ছিলেন। তিনি একটি রোগে আক্রান্ত হয়েছিলেন। শেখ নূরুল হক বিভিন্ন হাসপাতাল ঘুরে বঙ্গবন্ধুর চিকিৎসা করিয়েছিলেন। বঙ্গবন্ধু হয়ে ওঠার নেপথ্যে ওই মানুষটির অনেক অবদান ছিল।

Reneta

নিরব বলেন, বহু আগের গল্প যা আমাদের অজানা। বঙ্গবন্ধুর জীবনী অনেকেই জানেন কিন্তু তার কিশোরকাল সম্পর্কে অনেকের অজানা। সেই সময়টায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোই এ সিনেমার উপজীব্য। আমার চরিত্রটি অনেক গুরুত্বপূর্ণ। স্ক্রিপ্ট পড়েছি। মানসিকভাবে প্রস্তুতি নিতে হচ্ছে। তাছাড়া এখানে সেই সময়কার শেখ নূরুল হকের মতো লুক নিতে হচ্ছে।

‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ হচ্ছে নিরব অভিনীত তৃতীয় সরকারি অনুদানের সিনেমা। এর আগে তিনি ২০১৯-২০ অর্থবছরে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’ ও রোজিনার পরিচালনায় ‘ফিরে দেখা’ সিনেমাতে কাজ করেছেন। নিরব জানান, এ দুটি সিনেমার শুটিং পুরোপুরি শেষ। বর্তমানে পোস্ট প্রডাকশন চলছে। শিগগির সিনেমা হলে মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলজারনিরবলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাম্প্রদায়িক সম্প্রীতির আমার ছেলেবেলা

পরবর্তী

পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের চাপে ফেলেছে বাংলাদেশ

পরবর্তী

পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের চাপে ফেলেছে বাংলাদেশ

ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

সর্বশেষ

ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT