আদালত

পাপুলের আসন শূন্য ঘোষণার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

বাংলাদেশি এমপি পাপুলের কুয়েতের কারাগারে থাকার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে এমপি পাপুলের চার বছরের জেল খাটার ছবি, যা বাংলাদেশের জাতীয় সংবাদে আলোচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা এবং উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার এ বিষয়ে শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

ঘুষ লেনদেনের দায়ে কুয়েতের আদালতে দণ্ডিত হলে সাংসদ শহিদ ইসলাম পাপুলের এই আসনটি শূন্য ঘোষণা করে গত ২২ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। পরবর্তী সময় নির্বাচন কমিশন ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

উপনির্বাচনের তফসিলের বৈধতা এবং আসন শূন্য ঘোষণা চ্যালেঞ্জ করে পরে শহিদ ইসলামের বোন নুরুন্নাহার বেগম এবং ওই আসনের এক বাসিন্দা হাইকোর্টে রিটটি করেন।

আইন মন্ত্রণালয়ের সংসদ বিষয়ক সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও নির্বাচন কমিশনকে এই রিটে বিবাদী করা হয়।

বিষয়:এমপিশহিদ ইসলাম পাপুলসংসদহাইকোর্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…