চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পান্ডিয়া ঝড়ের পর ফলোঅনের ফাঁদে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
শ্রীলঙ্কা

কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন ও বাংলার পেসার মোহাম্মদ সামির দাপটে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৩৫ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। চলতি সিরিজে দ্বিতীয়বারের মতো ফলোঅনের ফাঁদে আটকে গেল লঙ্কানরা।

পরে প্রথম ইনিংসে ৩৫২ রানে এগিয়ে থেকে শ্রীলঙ্কাকে ফলোঅন করায় ভারত। দ্বিতীয় ইনিংসের শুরুতেও ধাক্কা খেয়েছে লঙ্কানরা। ৭ রানে আউট হয়েছেন উপুল থারাঙ্গা। স্বাগতিকরা দিনের খেলা শেষ করেছে এক উইকেটে ১৯ রান তুলে।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেছেন অধিনায়ক দিনেশ চান্দিমাল। ২৯ রান করেন নিরোসান ডিকেভেল্লা। এছাড়া কুশাল মেন্ডিসের ১৮ ছাড়া বলা মতো রান আর কেউই করতে পারেননি।

ভারতের হয়ে কুলদীপ ৪০ রানে ৪টি, অশ্বিন ২২ রানে ২টি এবং সামি ১৭ রানে ২টি উইকেট নিয়েছেন। হার্দিক পান্ডিয়া নেন একটি উইকেট।

এর আগে ওয়ানডে মেজাজে ব্যাটিং করে টেস্ট তথা ভারতের জার্সিতে যেকোনো ফরম্যাটে নিজের প্রথম শতরান তুলে নেন হার্দিক পান্ডিয়া। তার ৮৫ বলে করা শতরানের সুবাদে বড় রানের সংগ্রহ গড়ে ভারত।

নিজের প্রথম সেঞ্চুরির পথে ঝড় তুলে পান্ডিয়া এক ওভারে নিয়েছেন ২৬ রান। ইনিংসের ১১৬তম ওভারটা ছিল এমন- ৪, ৪, ৬, ৬, ৬, ০; মোট ২৬ রান। ঝড় তোলা ওই ওভার দিয়ে টেস্ট ক্রিকেটের দারুণ একটি রেকর্ডে ঢুকে পড়েছেন পান্ডিয়া। টেস্টের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান দেয়া-নেয়ার তালিকায় তিনে থাকছে পুষ্পকুমারার ওভারটি।

Reneta

অবশ্য আরও ৪জনকে সঙ্গী পাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রেইগ ম্যাকমিলান, অস্ট্রেলিয়ার মিশেল জনসন।

শেষ বলটি হাঁকালে টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ডটিই ধরা বা টপকে যাওয়ার সুযোগ ছিল পান্ডিয়ার। সেটি ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা এবং অজি তারকা জর্জ বেইলির দখলে, ওভারে ২৮ রান। দুইয়ে আছে শহীদ আফ্রিদির নেয়া ২৭ রান।

২৩ বছর বয়সী পান্ডিয়া যখন থামলেন, নামের পাশে ঝলমলে ১০৮ রান। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটি পূর্ণ করেছেন ৮৫ বলে। শেষপর্যন্ত ৯৬ বলের ইনিংসটি থেমেছে ৮ চার ও ৭ ছয়ে। তাতে প্রথম ইনিংসে ভারত থেমেছে ৪৮৭ রানে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুটি টেস্ট জিতে সিরিজ নিজের করে নিয়েছে ভারত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-শ্রীলঙ্কা টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT