ক্রিকেট

কুলদ্বীপের জায়গায় অক্ষরকে ফেরাল ভারত

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরকে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরকে আলিঙ্গন করে উল্লাস প্রকাশ করছে, খেলার পরের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফর্মে থাকার পরও পায়ের ইনজুরির কারণে প্রথম টেস্টে জায়গা পাননি। চোট কাটিয়ে উঠলেও শেষ টেস্টে ছিলেন অনিশ্চিত। কারণ মরার উপর খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছিল কোভিড। সকল সংশয়কে পেছনে ফেলেছেন অক্ষর প্যাটেল। ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে।

বাঁহাতি অলরাউন্ডার বেঙ্গালুরুতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাতে কপাল পুড়েছে কুলদ্বীপ যাদবের। তার জায়গায় দলে নেয়া হয়েছে অক্ষরকে। প্রথম টেস্টে অবশ্য একাদশে ছিলেন না চায়নাম্যান বোলার।

মোহালিতে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করেছে ভারত। রবীন্দ্র জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে ইনিংস ও ২২২ রানে জিতে সিরিজে ১-০তে লিড নিয়েছে স্বাগতিকরা। শনিবার দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল।

বিষয়:অক্ষর কুলদীপ কোভিড-১৯ জাদেজা ভারত-শ্রীলঙ্কা টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…