চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানির দাম ন্যূনতম ২০ শতাংশ বাড়াতে চায় ওয়াসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের পানি সরবরাহ সংস্থার কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পানির দাম ন্যূনতম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা ওয়াসা। যদি সরকার এরচেয়েও বেশি বাড়তে চায় সেক্ষেত্রে ওয়াসার কোনো আপত্তি নেই। সরকারি ভর্তুকি কমাতেই এমন সিদ্ধান্ত নেয়া প্রয়োজন বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

ওয়াসার এমডি বলেন: বোর্ড সভায় আমরা সর্বোচ্চ ৫ শতাংশ দাম বাড়াতে পারি। আমরা চাই স্বয়ংসম্পূর্ণ হতে। তাই উৎপাদন খরচের সঙ্গে সমন্বয় করতে আমরা সর্বনিম্ন ২০ শতাংশ বা আরও বেশি দাম বাড়ানোর প্রস্তাব করেছি। এতে করে সরকারের ভর্তুকি কমে আসবে। সরকার কত শতাংশ পানির দাম বাড়াবে, আর কত ভর্তুকি দেবে সেটা সরকারের বিষয়। সরকার যা নির্ধারণ করবে আমরা সেই অনুযায়ী মূল্য নির্ধারণ করব।

Banglabid

তিনি বলেন: প্রস্তাব অনুযায়ী আবাসিক গ্রাহকদের প্রতি ১ হাজার লিটার পানির জন্য ১৫ টাকা ১৮ পয়সার পরিবর্তে গুণতে হবে ২১ টাকা ২৫ পয়সা। বর্তমানে ভর্তুকি দিয়ে পানি বিক্রি করছি। আর বাণিজ্যিক গ্রাহকদের প্রতি ১ হাজার লিটার পানির জন্য ৪২ টাকার পরিবর্তে দিতে হবে ৫৮ দশমিক ৮ টাকা।

আগামীতে এলাকাভিত্তিক তিন শ্রেনীতে পানির দাম নির্ধারণের পরিকল্পনার কথাও জানান তিনি।

গত দুই বছরে আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে দুইবার পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ওয়াসাপানিপানির দাম বৃদ্ধি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের ব্যাটিং কোচের পদত্যাগ

পরবর্তী

ক্রিকেটার নাসিরের ভাগ্যে কী আছে?

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার নাসির হোসেন মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার নাসিরের ভাগ্যে কী আছে?

মোবাইল ভেটেরিনারি ক্লিনিক উদ্বোধনে অতিথি ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে প্রথমবারের মতো মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু

সর্বশেষ

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT