চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাদ্রীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ নেই: পোপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A

ধর্মীয় চার্চগুলোতে শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে যখন চিলিতে উত্তেজনা বিরাজ করছে ঠিক তখনই সফরে গেলেন পোপ ফ্রান্সিস। সেখানে গিয়ে ২০১১ সালে ফাদার ফার্নান্ডো কারাদিমার বিরুদ্ধে শিশুদের ওপর যৌন নির্যাতনের যে অভিযোগ আনা হয় তার কোন প্রমাণ নেই বলে দাবি করেছেন তিনি।

পোপ ফ্রান্সিস বলেন: ধর্মযাজক বিশপ হুয়ান বারোসের বিরুদ্ধেও যেসব অভিযোগ আনা হয়েছে তার একটিরও প্রমাণ নেই। এটা যে অপবাদ তা এখন পরিষ্কার। বিশপ বারোসের বিরুদ্ধে যদি কেউ প্রমাণ দেখাতে পারে তাহলে আমি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

বৃহস্পতিবার নর্দান চিলির একটি শহরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়কালে পোপ ফ্রান্সিস এসব কথা বলেন।

বিগত কয়েক বছরে ভ্যাটিকানের আদালতে চিলির ৮০ জন পাদ্রীর বিরুদ্ধে অভিযোগ পাঠানো হয়েছে। এদের অধিকাংশ দোষী সাব্যস্ত হয়েছেন। পোপের সফর চার্চে শিশু নির্যাতন বন্ধে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

কিন্তু পোপের এমন বক্তব্যর পর বারোসের বিরুদ্ধে অভিযোগকারী জেমস হ্যামিল্টন সাংবাদ সম্মেলনে বলেন: পোপ যেসব কথা বলেছেন তা বেদনাদায়ক এবং পক্ষপাতমূলক। এটা আমাদের জন্য শুধু নয় বরং যারা শিশুদের ওপর যৌন নির্যাতন বদ্ধের দাবি জানিয়ে আসছে তাদের প্রত্যকের জন্য বেদনাদায়ক বিষয়।

পোপ সোমবার চিলির রাজধানী সান্টিয়াগো পৌঁছানোর মধ্য দিয়ে সপ্তাহব্যাপী তার ল্যাটিন আমেরিকা সফর শুরু করছেন। এসময় তিনি চিলি ছাড়াও পেরু সফর করবেন।

Reneta

পোপ হিসেবে চিলিতে এটিই তার প্রথম সফর। নিজের ৮১ বছর বয়সে পোপ এক নতুন চিলিকে দেখবেন, কারণ ১৯৬০ এর দশকে যখন ছাত্র পাদ্রী ছিলেন তখন আর্জেন্টিনার নাগরিক হিসেবে চিলিতে অবস্থান করেছিলেন তিনি। সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট মিশেল বাচিলেট এর শাসনামলে চিলিতে ব্যাপক পরিবর্তন শুরু হয়।

সফরকালে প্রেসিডেন্ট বাচিলেট পোপের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া পোপ দেশটির সাবেক সামরিক শাসক পিনোচিটের শাসনামলে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোপ ফ্রান্সিসযৌন নির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাথুরুকে মাথা থেকে ঝেড়ে ফেলতে বললেন সাকিব

পরবর্তী

রুবি ভিলায় নিহত আরেক জঙ্গির পরিচয় শনাক্ত

পরবর্তী

রুবি ভিলায় নিহত আরেক জঙ্গির পরিচয় শনাক্ত

আচার প্রতিযোগিতায় বিজয়ী পান্নার হাতে ২ লাখ টাকা পুরস্কার

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT