চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুকে মাথা থেকে ঝেড়ে ফেলতে বললেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
যখন তারা গুরু-শিষ্য

যখন তারা গুরু-শিষ্য

বাংলাদেশের সাবেক কোচ চণ্ডিকা হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার দায়িত্বে। কোচের চাকরি বদল হিসেবে দেখলে ব্যাপারটি স্বাভাবিক। কিন্তু যে প্রক্রিয়ায় হাথুরু বাংলাদেশ ছেড়ে গেছেন সেটি সমালোচিত হওয়ার মতোই। সেই হাথুরুর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দেখায়ই এল ১৬৩ রানের রেকর্ড জয়। সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠে এল হাথুরু প্রসঙ্গও। উত্তরে সাকিব বোঝালেন, হাথুরুর অবস্থান বদলে খেলোয়াড়দের উপর কোন প্রভাবই পড়েনি।

‘আমরা মাথায় নেই না, এটা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। আমি চাই, আপনারা (সাংবাদিক) যেন মাথায় না নেন। সেটা আমাদের জন্য আরও ভাল।’

হাথুরুর পদত্যাগের পর থেকে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগ পর্যন্ত বিদায়ী কোচকে নিয়ে এত বেশি কথা হয়েছে যে তাতে ক্লান্ত ক্রিকেটাররা। এবার ওই প্রসঙ্গে শেষ টানার কথাই বললেন সাকিব।

প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দেয়ার পর শ্রীলঙ্কার সঙ্গে এত বড় ব্যবধানে জয়। কোচ বদলের সঙ্গে কৌশল ও নিবেদনেও কি পরিবর্তন এসেছে? যেটির ছাপই যেন দেখা যাচ্ছে বাংলাদেশের খেলায়, পরিকল্পনায়। জিম্বাবুয়ের বিপক্ষে দুই স্পিনার, তিন পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে এক স্পিনারের সঙ্গে চার পেসারের বৈচিত্র্য চোখে পড়েছে সবার। সাকিবও মানলেন ভিন্নতাটা।

‘একটু তো ভিন্ন হবেই সবকিছু। আমাদের পরিকল্পনা যারা করেন, তাদের চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে। যেহেতু কোচের পরিবর্তন এসেছে। নতুন কিছু চিন্তা ভাবনা থাকবেই। এটা বলবো না আগে আমরা স্বাধীনভাবে খেলতে পারতাম না। এখন স্বাধীনভাবে খেলার পাশাপাশি সিদ্ধান্তও নিতে পারি। আমাদের কাছে এটা একটা সুবিধা। সুজন ভাই আছে, রিচার্ড (হ্যালসল) আছে। দুজনই জানে আমাদের কি দরকার। দুজনই এগুলো সরবরাহ করতে পারছে, আর আমরা মাঠে পারফরম্যান্স করছি।’ উত্তর করেন সাকিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজসাকিবহাথুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ বসতি সম্প্রসারণে ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জাতিসংঘের

জুলাই ২৮, ২০২৬

বেবি পাউডার মামলার নিষ্পত্তিতে বিলিয়ন ডলার ব্যয়ে প্রস্তুত জনসন অ্যান্ড জনসন

জুলাই ২৮, ২০২৬

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT