নাটকের শুটিংয়ে থাইল্যান্ডের পাতায় গিয়েছিলেন তারা। অভিনেত্রী তানিয়া আহমেদ, অভিনেতা মিশু সাব্বির ও প্রযোজনা প্রতিষ্ঠান ‘১৯৫২ এন্টারটেইনমেন্ট’-এর সি ই ও মুনতাসের মামুন (সাজু)।
সম্প্রতি শুটিংয়ের ফাঁকে থাইল্যান্ডের পাতায়া শহরের মেয়র মেজর জেনারেল আনান চারয়েনচাসরির সঙ্গে দেখা করেন তিনজন। তার হাতে স্যুভেনির হিসেবে তুলে দেন বাংলাদেশের রিক্সার রেপ্লিকা।
শুধু এবারই নয় গত বছরের নভেম্বরে থাইল্যান্ডের পাতায়ায় চ্যানেল আইয়ের জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘হিং টিং ছট’ এর দ্বিতীয় সিজনের শুটিং চলাকালীন সময়ে সবার খোঁজ খবর নিতে শুটিং লোকেশনে হাজির হয়েছিলেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া মুনা তাবাসসুম। তারপর বেশ খানিক সময় তিনি নাটকটির নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীদের সঙ্গে সময় কাটান।
শুধু কুশল বিণিময়ই নয়, ‘হিং টিং ছট’-এর শুটিং সম্পর্কে এবং থাইল্যান্ড সফর নিয়ে সবার কথাও শুনেন রাষ্ট্রদূত। এসময় শুটিং চালিয়ে যেতে কোনো সমস্যায় পড়তে হচ্ছে কিনা সে বিষয়েও খোঁজ খবর নেন তিনি।








