চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঠান’র শুটিং দৃশ্য ফাঁস, ‘এইট প্যাক অ্যাবস’-এ চমকে দিলেন শাহরুখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২২
বিনোদন
A A

জিরোর পর লম্বা বিরতি পেরিয়ে পাঠান। শাহরুখের এই ছবি নিয়ে ভক্তদের আগ্রহ তাই অনেক বেশি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘পাঠান’-এর সেটের একটি ছবি ফাঁস হয়ে ভাইরাল হয়েছে। ছবিতে শার্টলেস শাহরুখের ‘এইট প্যাক অ্যাবস’ দেখা যাচ্ছে স্পষ্টভাবেই। এই ছবিতে শাহরুখের ফিটনেস দেখে মুগ্ধ ভক্তরা।

স্পেনের সেট থেকে ফাঁস হওয়া এই ছবিতে শাহরুখকে দেখা গেছে লম্বা চুলে। পরনে খাকি-সবুজ কার্গো প্যান্ট। শার্ট নেই গায়ে। নজর কেড়েছে শাহরুখের সুগঠিত পেশি। ধারণা করা হচ্ছে এটি কোনো গানের শুটিং-এর দৃশ্য।

দীপিকারও একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। একই সময়ে তোলা সেই ছবিটিও ‘পাঠান’ সেটের। সেখানে তাকে লাল পোশাকে দেখা গেছে।

২০২০ সালের ১৮ নভেম্বর ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু হয়েছিল। তবে ভারতে কয়েক দফা করোনার বিরূপ প্রভাব সহ শাহরুখ পুত্র আরিয়ানের মাদককাণ্ডের ঘটনায় বেশ কয়েকবার পিছিয়ে যায় ছবিটির শুটিং। শাহরুখ ও দীপিকা ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় জন আব্রাহাম ও ডিম্পল কাপাডিয়া। এছাড়াও ছবিটিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে সালমান খানকেও।

জানা গেছে, সিনেমাটিতে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনকে দেখা যাবে ভারতীয় গুপ্তচর সংস্থার অফিসারের ভূমিকায়। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই অ্যাকশন থ্রিলার ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।

Reneta

২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পাঠান।’ হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দীপিকাপাঠানশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT