চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঠাওয়ে ২০ লাখ ডলার বিনিয়োগ করেছে ইন্দোনেশিয়ার গো-জেক

শাহাদাত হোসেন শাহাদাত হোসেন
৪:২১ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ে ২০ লাখ ডলার বিনিয়োগ করেছে ইন্দোনেশিয়ার ট্রান্সপোর্ট সিস্টেম স্টার্টআপ গো-জেক। এক প্রতিবেদনে বিনিয়োগ সংক্রান্ত এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বাণিজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ডিল স্ট্রিট এশিয়া।

ডিল স্ট্রিট এশিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগেই বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এর অংশ হিসেবে সিরিজ এ রাউন্ডে পাঠাও পেয়েছে ২০ লাখ ডলার।

এই বিনিয়োগের বিনিময়ে বাংলাদেশি স্টার্টআপটিতে সামান্য অংশীদারিত্ব লাভ করেছে গো-জেক। এছাড়া বিনিয়োগের মাধ্যমে জনবহুল এবং ট্র্যাফিক জ্যামের জন্য পরিচিত বাংলাদেশেও পরিচিত পাবে গো-জেক, এমনটা মনে করছেন বাজার বিশ্লেষকরা।

পাঠাও

ইন্দোনেশিয়ার স্টার্টআপ গো-জেকও দেশটিতে একই ধরনের সেবা দিচ্ছে। সেখানে এই অ্যাপের মাধ্যমে বাইক, গাড়ি এবং ট্রাক পাওয়া যায়। গো-জেকের নিবন্ধিত চালকের সংখ্যা বর্তমানে দুই লাখের বেশি। ধারণা করা হচ্ছে এশিয়ার অপর একটি গুরুত্বপূর্ণ দেশের একই ধরনের একটি স্টার্টআপে বিনিয়োগের মাধ্যমে নিজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের সেবা বিস্তারের পরিকল্পনা করছে গো-জেক। প্রতিষ্ঠানটির অন্যতম বিনিয়োগকারী হিসেবে আছে চীনের টেনসেন্ট। পাঠাওয়ে গো-জেকের বিনিয়োগের বিষয়ে টেনসেন্টও আগ্রহী ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ডিল স্ট্রিট এশিয়া।

তবে গো-জেক এবং পাঠাও এই বিনিয়োগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

২০১৫ সালে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানি হিসেবে যাত্রা শুরু করেছিল পাঠাও। পরবর্তীতে ২০১৬ সালে পাঠাও চালু করে বাইক রাইড শেয়ারিং সার্ভিস। এ বছর বাইকের পাশাপাশি এতে গাড়িও যুক্ত করা হয়েছে। সীড রাউন্ডে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছিল ব্যাটারি রোড ডিজিটাল হোল্ডিংস, এমন তথ্য রয়েছে ক্রাঞ্চবেজে।

ট্যাগ: পাঠাওরাইড শেয়ারিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমি আসলে একটু এক্সাইটেড: চয়নিকা চৌধুরী

পরবর্তী

নেত্রকোনার চারজনের বিরুদ্ধে অভিযোগ ট্রাইব্যুনালের আমলে

পরবর্তী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলো ও ইংরেজি নামের সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনার চারজনের বিরুদ্ধে অভিযোগ ট্রাইব্যুনালের আমলে

ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিকে দুর্বল দল ভাবার কোন কারণ নেই: ওবায়দুল কাদের

সর্বশেষ

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬

বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালে, অন্তত ১৬২ জনের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT