চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাখিটি উড়ে যাক আকাশে

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৫:১০ অপরাহ্ণ ২১, মে ২০২১
অন্যান্য
A A
পাখি বসে আছে মানুষের হাতে, আকাশে উড়ন্ত পাখি ও মন্দিরের শিখরে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসা থেকে ছিটকে পড়া বাচ্চা পাখিটি তখনো ঠিকমতো উড়তে শেখেনি। মা পাখিটি তাই বাচ্চা পাখিটির চারদিকে উড়ে-উড়ে ঘুরেছে, কিন্তু তাকে নিয়ে আর উড়াল দিতে পারেনি। নিরুপায় হয়ে অদূরে থাকা দালানের গম্বুজে বসে মা পাখি ডাকছে আর ছটফট করছে।

বাসা থেকে পড়ে যাওয়ার পর বাচ্চা পাখিটি যার যত্নে বেড়ে উঠছে সেই মানুষটি পড়েছেন এক মধুর বিড়ম্বনায়। তাকে ছেড়ে বুলবুলির বাচ্চাটি এখন আর যাচ্ছেই না। ঠিকমতো খাবার খাওয়ানোসহ পাখির বাচ্চাটিকে তাই তার চোখে চোখে রাখতে হচ্ছে। এখন উড়তে পারলেও কিছুদিন আগে যখন উড়তে পারত না তখন বুলবুলির এই বাচ্চাটিকে হাতে নিয়েই ঘুরতে হতো। বাসার ছাদে নিয়ে গেলে মা পাখিটা এসে উড়ে উড়ে ঘুরে ঘুরে দেখে যেতো। ইদানিং আর মা পাখিটা আসছে না। কি জানি কোথায় আবার হারিয়ে গেছে সে?

একজন তরুণী পাখি ধরে আকাশের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তবে সবকিছুকে ছাপিয়ে বুলবুলির এই বাচ্চাকে নিয়ে এখন চিন্তায় পড়েছেন সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী শাহ্ নাভিলা কাশফি। কারন লকডাউনের বিধিনিষেধ শেষে গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থেকে তাকে পেশাগত কাজে আবার আসতে হবে ঢাকায়। তখন ‘বুলবুল’ নাম রাখা এই বাচ্চা পাখিটির কী হবে? যদিও এমন প্রশ্নের সমাধান সূত্র না খুঁজে নাভিলা কাশফি চান কিছু দিনের মায়ার বাধনে জড়ানো ছোট্ট পাখিটি একসময় উড়ে যাক আকাশে।

ট্যাগ: আইনজীবীপাখিবুলবুলি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাতিজার হাতে চাচা খুন

পরবর্তী

‘দেশে ৪১ শতাংশ শারীরিক প্রতিবন্ধী মোবাইল ব্যবহার করে’

পরবর্তী
লোকেরা মোবাইল ফোনে ছবি তুলছেন, জনসমাগমের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দেশে ৪১ শতাংশ শারীরিক প্রতিবন্ধী মোবাইল ব্যবহার করে’

তামিম ইকবাল প্রশিক্ষণের সময় হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিংয়ের ধরন নিয়ে আর প্রশ্ন নয়

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT