চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান সিরিজ ‘বাতিল’ ধরে নিচ্ছে বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ১৩, মে ২০১৭
স্পোর্টস
A A
নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) হোম সিরিজের সূচি পাঠালেও বেশ কয়েকদিন অপেক্ষার করেও জবাব পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিসিবির থেকে সাড়া না পাওয়ায় সিরিজটি বাতিল হিসেবেই ধরে নিচ্ছে বিসিবি। শনিবার বোর্ড সভাপতি নাজমুল হাসান সংবাদ মাধ্যমের সামনে একথা বলে।

জুলাই-আগস্টে দুটি টেস্ট, তিনটি ওডিআই এবং একটি টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। কিন্তু দুবাইয়ে আইসিসির সভায় যেয়ে ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে শাহরিয়ার খান জানান, পাকিস্তান বাংলাদেশ সফরে যাচ্ছে না। এরপরই অনিশ্চিত হয়ে পড়ে সিরিজটির ভাগ্য।

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দেখতে মানিকগঞ্জের শিবালয়ে গিয়েছিলেন নাজমুল হাসান। সেখানেই সিরিজটির ভাগ্য নিয়ে বললেন, ‘আমরা পিসিবিকে সূচি পাঠিয়েছি। কিন্তু তারা এখনও কিছু জানায়নি। আমরা ধরে নিচ্ছি তারা আসবে না।’

পাকিস্তান না আসলে ফাকা থাকা সময়টাতে অন্য কারো সঙ্গে খেলার কথাও ভাবছে বিসিবি, ‘ওই সময়ে অন্য কোন দলকে আনা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময়ে ইংল্যান্ডে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলবো। তারা কী চায়, সিরিজ খেলতে চায় নাকি বিশ্রাম, সেটা জানবো। ওই সময়ে অন্য দলগুলোর ব্যস্ত শিডিউল থাকবে। সব দিক বিবেচনা করেই এগোনো হবে।’

তবে পাকিস্তান সিরিজ বাতিল হলেও অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে শঙ্কা নেই বলেই জানালেন বিসিবি সভাপতি, ‘আগামী সপ্তাহেই অস্ট্রেলিয়ার পরিদর্শক দল বাংলাদেশে আসবে। রুটিন পরিদর্শনের জন্যই তারা আসবে।’

২০১৫ সালের অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু দেশটির সরকারের নির্দেশে সেই সফর স্থগিত হয়ে যায়। অজি সরকার নিরাপত্তাজনিত এক সতর্কবার্তায় বলেছিল, সফরের ওই সময়টিতে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। পরে সিরিজটি বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

Reneta

তারই জেরে ২০১৬ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া। গেল বছরের অক্টোবরে ইংল্যান্ড সিরিজ সফলভাবে সম্পন্ন করার পর বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক হয় সিএ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিসিবিবিসিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

জুন ২৮, ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফর: ভারসাম্যের রাজনীতি ও কৌশল

জুন ২৮, ২০২৬

প্রোটিয়াদের কাছে হার দিয়ে বিশ্বকাপ শেষ হল বাংলাদেশের

জুন ২৮, ২০২৬

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১১

জুন ২৮, ২০২৬

বিএফডিসিতে সাংবাদিকদের মানববন্ধন, সংবাদ সংগ্রহ বর্জনের ঘোষণা

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT