ক্রিকেট

পাকিস্তান সিরিজের আগে নাঈমের ৫ শিকার

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রশংসা ও শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাঈমের ৫ শিকার নিয়ে পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রশংসা ও শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত বোলিং করে চলেছেন নাঈম হাসান। চট্টগ্রামের অফস্পিনার লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে তুলে নিয়েছেন রাজশাহীর ৫ উইকেট। পাঁচ ম্যাচে তার শিকার ২৯ উইকেট।

রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের প্রথমদিনে নাঈমের অসাধারণ বোলিংয়ে ১৯৪ রানে গুটিয়ে গেছে রাজশাহী। ফরহাদ রেজা ৫৪ ও প্রিতম কুমার ৪১ রান করেন।

৪২ রানে নাঈম নেন ৫ উইকেট। হাসান মুরাদ ও শাহীন আলম নেন ২টি করে উইকেট।

সামনে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশ দলের। তার আগে টেস্ট দলের নিয়মিত মুখ নাঈম জাতীয় লিগে বল হাতে আলো কেড়ে চলেছেন।

পাশের একাডেমি মাঠে বরিশালের বিপক্ষে মাত্র ৮৭ রানে গুটিয়ে গেছে ঢাকা মেট্রো। দলটির ওপেনার জাহিদুজ্জামান খান সর্বোচ্চ ৪০ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

ইসলামুল আহসান চারটি, মনির হোসেন তিনটি, রুয়েল মিয়া নেন দুই উইকেট।

জবাবে প্রথমদিনেই লিড নিয়েছে বরিশাল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১২৬ রান তুলেছে।

ফজলে মাহমুদ ৬৩ ও সালমান হোসেন ৪০ রানে অপরাজিত আছেন। বৃষ্টির কারণে বিকেএসপির দুটি ম্যাচ এখনো শুরু হয়নি।

বিষয়:এনসিএল-২০২১ জাতীয় ক্রিকেট লিগ জাতীয় ক্রিকেট লিগ-২০২১ নাঈম হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…