চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান সফরে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের কোচিং প্যানেলে আবারও যুক্ত হচ্ছেন মুশতাক আহমেদ। তবে পাকিস্তানের কিংবদন্তি সাবেক লেগ স্পিনারকে পাওয়া যাবে কেবল একটি সিরিজে। আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব-মিরাজদের স্পিন আক্রমণের ধার বাড়াবেন তিনি।

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব বেশ ভালোভাবে সামলেছেন মুশতাক। সাবেক লেগ স্পিনারের সঙ্গে দুই বছরের চুক্তিতে যেতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে কাজ করার ব্যাপারে আগেই কথা দিয়ে ফেলেন তিনি।

বুধবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস দেন সুখবর। বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘পাকিস্তান সিরিজের মুশতাক আহমেদ অ্যাভেইলেবল।’

‘যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সেজন্য পারছে না বাকি সিরিজগুলোয় থাকতে। ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত। তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। বলছি না যে করা যাবে। আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত ইতিবাচক একটা ভাইব পাচ্ছি। দেখা যাক, সামনে কী হয়।’

আগামী ১৭ আগস্ট দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট খেলবে দুদল। ম্যাচ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্টবাংলাদেশবাংলাদেশ-পাকিস্তান সিরিজবিসিবিমুশতাক আহমেদলিড স্পোর্টসস্পিন বোলিং কোচ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব গণিতের সর্বোচ্চ সম্মাননায় দুই চীনা গণিতবিদ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান আলোচনায় আন্তরিক হচ্ছে: ট্রাম্প

জুলাই ২৫, ২০২৬

শ্রীমঙ্গলে দ্বৈত কবিতা আবৃত্তির আয়োজন ‘দাহনকাল’

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জুলাই ২৫, ২০২৬

জাতিসংঘের মানবাধিকার প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে ভলকার তুর্ক

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT