আন্তর্জাতিক

পাকিস্তান জঙ্গি রপ্তানি করছে, অভিযোগ তিন প্রতিবেশির

পাকিস্তান জঙ্গি রপ্তানি করছে, অভিযোগ তিন প্রতিবেশির

পাকিস্তান থেকেই অন্যান্য দেশগুলোতে যাচ্ছে সন্ত্রাসীরা এমন অভিযোগ পাকিস্তানের তিন প্রতিবেশী দেশ ভারত, ইরান ও আফগানিস্তানের।

ইরানের সেনা সংস্থা পাকিস্তানকে হুশিয়ারি দিয়েছে প্রতিহিংসা পরায়ণ মনোভাব থেকে পাকিস্তানে সেই সব সুন্নি সৈন্যবাহিনীকে অবস্থান করতে সুযোগ না দেওয়ার জন্য, যারা ইরান আক্রমণ করতে চায়।

সম্প্রতি ইরানের ১০ জন বর্ডার গার্ড জেইস-আল-আডল নামের একটি দলের হাতে নিহত হয় এরপরই এই হুঁশিয়ারি দিয়েছে ইরান। তাদের বিশ্বাস এই দলটিও পাকিস্তানের ছায়ায় বড় হয়েছে।

পাকিস্তান থেকে পরিচালিত সুন্নিরা মনে করেন শিয়া অধ্যুষিত ইরান ইসলাম মেনে চলে না, তাই সেখানে সহিংসতা চালানো যৌক্তিক।

ইরানের মতোই কথা বলছে আফগানিসম্তান ও ভারত। তাদের দাবি পাকিস্তানই এই সব তালেবানদের পুনরুত্থানের জন্য দায়ী যারা উন্নয়ন কার্যক্রমে ব্যঘাত ঘটাচ্ছে, বিদেশীদের অপহরণ করছে এবং সহিংস ইসলামকে এই এলাকায় ছড়িয়ে দিচ্ছে।

ভারতও বার বার অভিযোগ জানিয়ে আসছে যে পাকিস্তানই লস্কর ই তৈয়বা, জৈয়শ এ মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিন এর মতো জঙ্গি সংগঠনগলোকে উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা করে থাকে।

বিষয়:জঙ্গিবাদপাকিস্তান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…