চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে তেলের ট্যাংকারে আগুন, নিহত শতাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ২৫, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
আগুন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বাহাওয়ালপুর শহরে তেলবাহী একটি লরিতে আগুন লেগে হওয়া হঠাৎ বিস্ফোরণে শেষ খবর পর্যন্ত ১৪০ জন মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শহরের আহমেদপুর শারকিয়া এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুনে কমপক্ষে ৪০ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে জিও নিউজ। তাদের বাহাওয়াল ভিক্টোরিয়া হসপিটাল এবং ডিসট্রিক্ট হেডকোয়ার্টারস হসপিটাল শারকিয়ায় গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।

দগ্ধদের বেশিরভাগেরই দেহের ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দল রেসকিউ ১১২২-এর মহাপরিচালক ড. রিজওয়ান নাসির। তাদের যথাসম্ভব চিকিৎসা দেয়া হলেও অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

উদ্ধারকারী কর্তৃপক্ষের তথ্য অনুসারে, মরদেহ খুব বেশি পুড়ে যাওয়ায় ডিএনএ পরীক্ষা ছাড়া নিহতদের শনাক্ত করা সম্ভব হবে না।পাকিস্তান

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হতাহতদের বেশিরভাগই এলাকার লোকজন। দুর্ঘটনায় উল্টে পড়া লরি থেকে গড়িয়ে পড়তে থাকা তেল নেয়ার জন্য ঘটনা ঘটার পরই হাঁড়িপাতিল নিয়ে আশপাশ থেকে লোকজন ঘটনাস্থলে ছুটে আসতে থাকে। ওইভাবে তেল সরিয়ে নেয়ার চেষ্টা করার সময় এক পর্যায়ে লরিটিতে আগুন ধরে যায়। এরপর হঠাৎ বিস্ফোরণ।

Reneta

স্থানীয় ছাড়াও হতাহতদের মধ্যে ওই রাস্তা দিয়ে চলাচলকারীরা ছিলেন।

অসমর্থিত একটি সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, তেলের ট্যাংকারটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় এবং পরে আগুন ধরে সেটায়।পকিস্তান

ভয়াবহ বিস্ফোরণ আর আগুনে ন্যাশনাল হাইওয়ের কাছে পুল পাকায় থাকা ৭৫টি মোটরবাইক এবং চারটি গাড়িসহ বহু যানবাহন পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে পাকিস্তানের জিওটিভি জানায়, লরিটি উল্টে যাওয়ার পর ঘটনাস্থলে থাকা কয়েকজন লোক ধূমপান করছিল। সেই সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT