স্পোর্টস

পাকিস্তানে বিরাট কোহলি!

পাকিস্তানে বিরাট কোহলি!

মাঠে কিংবা মাঠের বাইরে বরাবরই আলোচনার শীর্ষে বিরাট কোহলি। তবে সাম্প্রতিক পড়তি পারফরম্যান্সের কারণে বেশ কিছুদিন থেকেই আলোচনার বাইরে ছিলেন ভারতীয় এ ক্রিকেট সেনশেসন। তবে এবার আলোচনায় একটু ভিন্ন কারণে, আর তা পাকিস্তানী এক তরুণকে ঘিরে।

পাকিস্তানে এক তরুণের দেখা মিলেছে, যার চেহারা অনেকটাই কোহলির মতো। ওই তরুণের ছবি টুইটারে ছড়িয়ে পড়লে ক্রিকেট ভক্তদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি হয়।

ছবিটিতে দেখা যায়, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের জার্সি পরিহিত ওই তরুণের কোহলির মতো গালভর্তি দাড়ি, আর তার চেহারা হুবহু বিরাট কোহলির মতো।

এরই মধ্যে পাকিস্তানের মিডিয়ায় তাকে নিয়ে সংবাদ প্রকাশ করা শুরু হয়েছে। ভাগ্য খুলতে শুরু করেছে ওই তরুনের, বিজ্ঞাপনে অভিনয়ের অফার আসতে শুরু করেছে। এর আগে পাকিস্তানি ওপেনার আহমেদ শেহেজাদের সঙ্গে কোহলির মিল খুজে পেয়েছিলো ভক্তরা।

বিষয়:আনুশকা শর্মা বিরাট কোহলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…