আন্তর্জাতিক

পাকিস্তানে তুষারপাতে নিহত ২১

তুষারপাতের কারণে রাস্তা ও গাড়ি ক্ষতিগ্রস্ত, লোকজন আশ্রয় নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে তুষারপাতের কারণে রাস্তা বন্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা, লোকজন আশ্রয় নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের উত্তরাঞ্চলে ভারী তুষারপাতের কারণে যানবাহনে আটকা পড়ে অন্তত ২১ জন মারা গেছেন।

বিবিসি জানিয়েছে, পাহাড়ের চূড়ায় শহর মুরির কাছে দেশটির অনেক চালক গাড়িসহ আটকা পড়ে। দেশটির সেনাবাহিনী এখনো আটকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদের বরাতে বিবিসির প্রতিবেদনে জানিয়েছে, তুষারঝড়ে অন্তত ১ হাজার গাড়ি হাইওয়েতে আটকা পড়ে। মুরি দেশটির রাজধানী ইসলামাবাদের উত্তরে এক পাহাড়ের শহর। শুক্রবার পর্যটকরা ভারী তুষারে আটকা পড়ে।

দেশটির পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানায়, ভারী তুষারপাত দেখতে সাম্প্রতিক দিনগুলোতে ওই শহরে এক লাখের বেশি পর্যটকের গাড়ি প্রবেশ করে। এর কারণে ওই শহরের প্রবেশ ও বের হওয়ার পথে ব্যাপক জ্যামের সৃষ্টি হয়।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, ওই এলাকাকে বর্তমানে ‘দুর্যোগময় এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। জনগণকে ওই এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।

বিষয়:পাকিস্তান ভারী তুষারপাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…