বিনোদন

পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বিপাকে শত্রুঘ্ন সিনহা

পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বিপাকে শত্রুঘ্ন সিনহা

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা। সীমান্ত বরাবর ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে। টুইট করে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট।

সম্প্রতি পাকিস্তানি ব্যবসায়ী মিয়া আসাদ আহসানের নিমন্ত্রণে লাহোরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। গেল শনিবার (২২ ফেব্রুয়ারি) গভর্নর হাউসে পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করেন তিনি। সেখানে আলোচনা শেষে প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতি জারি করে বলা হয়, কাশ্মীর প্রসঙ্গের পাশাপাশি উপমহাদেশে শান্তি ফিরিয়ে আনতে দু’দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে এই সাক্ষাতে।

আরিফ আলভির পোস্ট করা একটি টুইটে তিনি লিখেছেন, “৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার এবং কাশ্মীর পরিস্থিতি নিয়ে তাঁর উদ্বেগকে শত্রুঘ্ন সমর্থন করেছেন।”

এই টুইটটি প্রকাশ পাওয়ার পরপরই সমালোচনার মুখে পড়েছেন শত্রুঘ্ন সিনহা। এই ঘটনা কংগ্রেসকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

বিতর্ক এড়াতে শত্রুঘ্ন নিজেও একটি টুইট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, এটা সম্পূর্ণ ব্যক্তিগত সফর। এর সঙ্গে কোনও রাজনীতির যোগ নেই।

বিষয়:পাকিস্তানভারতশত্রুঘ্ন সিনহা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…