আন্তর্জাতিক

পাকিস্তানে গির্জায় আত্মঘাতি হামলায় আট জন নিহত

Man carrying a girl in white dress amid a crowd of children and adults. Channel i News - চ্যানেল আই নিউজ

A man holding a girl in a white dress with a crowd of children and adults in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের কোয়েটার একটি গির্জায় আত্মঘাতি হামলায় আট জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। রোববার বিকেলে কোয়েটার ঝারঘুন সড়কের বেথেল মেমোরিয়াল মেথোডিস্ট গির্জায় এই হামলার ঘটনা ঘটে বলে সংবাদ মাধ্যম ডন জানিয়েছে।

হতাহতদের কোয়েটার সিসিভল হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, তাদের কাছে চার জনের মৃতদেহসহ প্রায় ২০ জনের মতো আহত ব্যক্তিকে আনা হয়। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বাগতি এবং পুলিশেরে আইজি  মোয়াজ্জাম আনসারী নিশ্চিত করেন, রোববার গির্জায় উপাসনা চলাকালে কমপক্ষে দুইজন আত্মঘাতী হামলাকারী চালায়। সেসময় গির্জায় প্রায় চারশজনের মতো উপাসক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা গির্জার ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। এসময় হামলাকারীরা গুলি চালালে একজন নিরাপত্তাকর্মী নিহত হন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে গুলি চালাতে থাকে। পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়। পরে আরেক হামলাকারী তার গায়ে থাকা আত্মঘাতী ভেস্ট’র বিস্ফোরণ ঘটায়।

পুলিশ বর্তমানে গির্জাটি ঘিরে ফেলেছে এবং তল্লাশি চালাচ্ছে।

বিষয়:আত্মঘাতি হামলা পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…