চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে এসে তিন ক্যারিবীয় ক্রিকেটার করোনায় আক্রান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সফরে এসে করোনা পজিটিভ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার। করাচিতে হতে চলা তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজে তারা খেলতে পারবেন না।

আক্রান্ত শনাক্ত তিন ক্রিকেটার- বাঁহাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেজ, ব্যাটার কাইল মেয়ার্স। দলের একজন স্টাফও করোনা পজিটিভ এসেছেন। তাদের দেহে করোনার কোনো উপসর্গ ফুটে ওঠেনি।

সংক্রমিত তিন ক্রিকেটার দলের চিকিৎসক ডা. অক্ষয় মানসিংহের পর্যবেক্ষণে রয়েছেন। ১০ দিন তাদের আইসোলেশনে থাকতে হবে। তখন ফের কোভিড-১৯ টেস্ট করানো হবে। ফল নেগেটিভ আসলে তাদের আইসোলেশন পর্ব শেষ হবে।

ক্রিকেট উইন্ডিজের সিইও জনি গ্রেভ জানিয়েছেন কঠিন এই পরিস্থিতির মধ্যেও দল সিরিজের প্রস্তুতি নিচ্ছে, ‘আমাদের প্রস্তুতিতে বড় ধাক্কা লাগার পরও আত্মবিশ্বাসী যে সফরটি চালিয়ে যেতে পারব। পাকিস্তানে আসার পর সবার পিসিআর টেস্টের ফল নেগেটিভ এসেছিল। সিপিএলের আগে থেকে আমাদের অনেক খেলোয়াড় প্রায় অবিচ্ছিন্নভাবে জৈব-সুরক্ষা বলয়ে থাকা সত্ত্বেও সংক্রমণ থেকে ঝুঁকিমুক্ত থাকা অসম্ভব হল।’

‘স্কোয়াড থেকে তিন খেলোয়াড় এমন অপ্রত্যাশিতভাবে ছিটকে যাওয়ায় প্রস্তুতিতে বড় ধাক্কা। তবে স্কোয়াডের বাকিরা ভালো মনোভাবেই আছে এবং সোমবার প্রথম ম্যাচের আগে তারা অনুশীলন শুরু করবে।’

আসছে ১৩ ডিসেম্বর করাচিতে মাঠে পড়াবে টি-টুয়েন্টি সিরিজ। পরের ওয়ানডে সিরিজ আইসিসির ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ভুয়া তথ্য পোস্ট

পরবর্তী

ভোলায় অসহায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

পরবর্তী

ভোলায় অসহায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

করোনার থাবায় বাংলাদেশে আসছে না মালয়েশিয়া

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT