আন্তর্জাতিক

পাকিস্তানে এমকিউএম সাংসদদের পদত্যাগ!

পাকিস্তানে এমকিউএম সাংসদদের পদত্যাগ!

পাকিস্তানের জাতীয় সংসদ, সিনেট এবং দ্য সিন্ধ সংসদে পদত্যাগ পত্র পাঠিয়েছেন মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) এর সংসদ সদস্যরা। বিভিন্ন অভিযোগের কথা জানিয়ে বুধবারে দলটির একের পর এক সাংসদ তাদের পদত্যাগ পত্র জমা দেন।

এমকিউএম নেতা ফারুক সাত্তার জাতীয় সংসদে নিজের বক্তব্যে বলেন, আমরা জাতীয় সংসদ, সিনেট এবং সিন্ধ সংসদ থেকে পদত্যাগের সীদ্ধান্ত নিয়েছি।

সাত্তার বলেন, দলটির হাজারো কর্মীদের এলইএ গ্রেপ্তার করেছে যাদের এখনও আইনগতভাবে রিমান্ডে পাঠানো হয়নি। যা আর্টিকেল ১০ এর বিরোধী। এছাড়াও অশ্বারোহী সৈন্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে একটি কমিটি গঠনেও সরকার ব্যর্থ হয়েছে বলে জানান তিনি।

সাত্তারের বক্তব্যের পরই এমকিউএমের আইনপ্রণেতারা পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের চেম্বারে যান এবং একের পর এক তা জমা দেন।

তবে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দেশে ফেরার পর পদত্যাগের ব্যপারে চূড়ান্ত সীদ্ধান্ত নেয়া হবে বলে  পাকিস্তান মুসলীগ লীগ-এন সূত্রে জানা গেছে।

বিষয়:এমকিউএম পাকিস্তান মুত্তাহিদা কওমি মুভমেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…