চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে আস্থা ভোটে ইমরান খানের জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ন ০৬, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইমরান খান

পাকিস্তানের পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এ জয়ে ক্ষমতায় টিকে গেলেন তিনি।

দেশটির সিনেট নির্বাচনে গুরুত্বপূর্ণ আসনে ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফ এর পরাজয়ে পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হন তিনি।

বিরোধীদলের ভোট বর্জন এবং পার্লামেন্ট ভবনের বাইরে সরকারের সমর্থক ও বিরোধীদলীয় নেতাদের সংঘর্ষের মধ্যেই এমন ফলাফল পাওয়া গেছে।

এতে ১৭৮টি ভোট পেয়েছেন ইমরান খান। যদিও এ যাত্রায় উতরে যাওয়ার জন্য তার প্রয়োজন ছিল ১৭২টি ভোটের।

ফল ঘোষণার সময় পার্লামেন্টের স্পিকার জানান, ১৭৮ ভোট পেয়ে তার জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন ইমরান খান।

২০১৮ সালে সাধারণ নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসেন ইমরান খান। ৯৬ সদস্যের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ৪৮ আসনে বুধবারের নির্বাচনে ক্ষমতাসীন পিটিআই ১৮টি নতুন আসনে জয় পায়।

Reneta

তবে ইসলামাবাদে ক্ষমতাসীন জোটের প্রার্থী, দেশটির অর্থমন্ত্রী ডাক্তার আবদুল হাফিজ শেখ সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে হেরে যান। আর এতেই আস্থা ভোটের মুখোমুখি হতে হয় ইমরান খানকে।

বিরোধী দল এই আস্থা ভোট বর্জন করেছে। তাদের মতে সিনেটের হার প্রমাণ করেছে যে ইমরান খানের উপর এখন আর হাউজের আস্থা নেই। সেখানে এই আস্থা ভোট অপ্রয়োজনীয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আস্থা ভোটইমরান খানজয়ীপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

সুনামগঞ্জে হাজারো কৃষকের চেষ্টায় রক্ষা পেলো ৯ হাজার হেক্টর জমির ধান

এপ্রিল ১৬, ২০২৬

চীনা স্যাটেলাইটে নজরদারি করে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা!

এপ্রিল ১৬, ২০২৬

কামাভিঙ্গার লাল কার্ড ‘একটি তামাশা’

এপ্রিল ১৬, ২০২৬

নিষেধাজ্ঞার কারণে বহু বছর ধরেই দুর্বল অবস্থায় রয়েছে ইরানের অর্থনীতি

এপ্রিল ১৬, ২০২৬

পাকিস্তানে দ্বিতীয় দফায় আলোচনায় বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT