জঙ্গি হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইসলামাবাদে মার্কিন দূতাবাস।
ইসলামাবাদ, করাচীসহ বেশ কয়েকটি এলাকায় জঙ্গি হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের প্রতি কড়া নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটির দূতাবাস।
এছাড়াও পাকিস্তানে ভ্রমনে সতর্ক বার্তা এখনো অটুট রেখেছে মার্কিন দূতাবাস।
মার্চে পাকিস্তানের তালেবান জঙ্গিরা লাহোর শহরে একটি পার্কে আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে নিহত হন ৭০ জন। যাদের মধ্যে ২৯ জন শিশু।










