চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলিবিদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ০৬, মে ২০১৮
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল গুলিতে আহত হয়েছেন।  পাঞ্জাবের নারোওয়ালে মাত্র ২০ গজ দূর থেকে ৩০-বোর পিস্তল দিয়ে তাকে গুলি করা হয়।  হামলায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।  আহসান ইকবাল ডান কাঁধে গুলিবিদ্ধ হন।  এখন তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

প্রদেশটির নারোওয়াল শহরের কানজুর তেহসিলে নির্বাচনী র‌্যালি চলাকালে এই ঘটনাটি ঘটে।

রোববার এক নির্বাচনী প্রচারণা চলাকালীন আহসানকে গুলি করা হয়। সাধারণত নির্বাচনকে সামনে রেখে জনসাধারণ ও সমর্থকদের সাথে রাজনীতিকরা এই ধরণের বৈঠক করে থাকেন।

আহসানকে প্রথমে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।  পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাকে লাহোরে নিয়ে যাওয়া হয়েছে।

জেলা পুলিশ অফিসার (ডিপিও) ইমরান কিশোর ডনকে জানান, সন্দেহভাজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ২০ গজ দূর থেকে ৩০-বোর পিস্তল দিয়ে আহসানকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

পাঞ্জাব সরকারের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়, শুটারদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Reneta

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ’ (পিএমএল-এন) নেতা তালাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ইকবাল এখন আশঙ্কামুক্ত।  গ্রেপ্তার করা সন্দেহভাজনের বয়স ২০-২২ বছরের মধ্যে।

নিন্দার ঝড়
পাঞ্জাবের মূখ্যমন্ত্রী শাহবাজ শরীফ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষকে। পাঞ্জাব ইন্সপেক্টর জেনারেল (আইজি) কে এই ঘটনার প্রতিবেদন দিতে বলেছেন তিনি।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারপার্সন আসিফ আলি জারদারি এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এই ধরণের ঘটনা আমাদের বন্ধ করতে হবে।

সিনেটের বিরোধী দলের নেতা শেরি রহমান আহসানের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ফাওয়াদ চৌধুরী এক টুইট বার্তায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এর পক্ষ থেকে হামলার তীব্র জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT