চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের প্রতিরোধ ভেঙে রোমাঞ্চকর জয় কিউইদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষদিনে সম্ভব ছিল সম্ভাব্য তিন ফলাফলই। পাকিস্তানও লড়ছিল তেমন করেই। কিন্তু ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ানের দারুণ প্রতিরোধের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হারই মেনে নিতে হয়েছে তাদের।

মাউন্ট মঙ্গানুইতে বুধবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।

পাকিস্তানের কাঁধে রানের বোঝা চাপানোর কাজটা করে মঙ্গলবারই জয়ের ভিত্তি গড়ে নিউজিল্যান্ড। পঞ্চম দিনে সমীকরণ ছিল এমন- স্বাগতিকদের জিততে চাই ৭ উইকেট, সফরকারীদের জিততে দরকার ৩০২ রান, সেটি ছাড়া দিন পার করে দিতে পারলে ম্যাচ বাঁচানোও সম্ভব ছিল।

Banglabid

পাকিস্তান ৩৭৩ রানের লক্ষ্যে নেমে ৩ উইকেটে ৭১ তুলে চতুর্থ দিন শেষ করে। সফরকারীদের শেষদিনে লড়াইয়ে রাখে ফাওয়াদের সেঞ্চুরি ও অধিনায়ক রিজওয়ানের ফিফটি। দুজনে জুটিতে আনেন ১৬৫ রান।

ফাওয়াদ ১৪ চারে ১০২ ও রিজওয়ান ৬ চারে ৬০ করে সাজঘরের পথ ধরতেই হুড়মুড় করে ভেঙে পড়ে সফরকারী ইনিংসের লেজটুকু।

ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিসন, নিল ওয়াগনার ও মিচেল স্যান্টনার প্রত্যেকে ২টি করে উইকেট তুলেছেন রোমাঞ্চকর জয়ের পথে।

Reneta

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৩৯ রানে অলআউট করে দেয় কিউইরা। নিজেরা প্রথম ইনিংসে তোলে ৪৩১ রান, ম্যাচসেরা উইলিয়ামসনের ১২৯ রানে ভর করে।

ফলোঅন এড়াতে পারলেও চতুর্থ ইনিংসে বড় রানের মুখোমুখি হওয়ার মঞ্চ তখনই ঠিক হয়ে যায় সফরকারীদের। স্বাগতিকরা লিড বাড়িয়ে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৮০ রান তুলে ইনিংস ঘোষণা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনরিজওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না’

পরবর্তী

অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য

পরবর্তী
করোনাভাইরাস

অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য

করোনাভাইরাস

দণ্ডিত-পলাতক আসামির বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT