চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় ভারত

প্রণয় পলিকার্প রোজারিওপ্রণয় পলিকার্প রোজারিও
৮:৪৬ পূর্বাহ্ন ০১, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

পাকিস্তান সীমান্তে ভারতীয় বাহিনীর ‘সার্জিকাল স্ট্রাইক’ এর পর পাল্টা হামলার আশঙ্কায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের গ্রামবাসীদের সরিয়ে নেয়া হচ্ছে। এছাড়াও পাঞ্জাবের ৬টি জেলা থেকে হাজার হাজার ভারতীয় গ্রামবাসীদেরও সরিয়ে নেয়া হচ্ছে নিরাপদ স্থানে।

১৮ সেপ্টেম্বর উরি সীমান্তে জঙ্গি হামলায় ১৯ ভারতীয় সেনা হত্যার সরাসরি জবাবে বৃহস্পতিবার পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারত চালায় সার্জিকাল স্ট্রাইক। এতে ভারত ২ পাকিস্তানী সেনাসহ অজ্ঞাত সংখ্যক জঙ্গি হত্যার দাবি করে।

তবে পাকিস্তান ভারতের দাবি অস্বীকার করে পাল্টা এক ভারতীয় সেনা আটকের দাবি করে। এই বাক যুদ্ধের আড়ালে সীমান্ত এলাকায় দ্রুত বড় ধরণের অভিযানের আশঙ্কায় সীমান্তবর্তী গ্রামগুলো থেকে হাজার হাজার গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে ভারতের সার্জিকাল স্ট্রাইক। দুইটি দেশই অখণ্ড কাশ্মিরের দাবিদার। পাক-ভারত গত ৬ দশকে দুইটি সর্বাত্মক যুদ্ধে জড়িয়েছে। তাই এবারের উত্তেজনায় সীমান্তের সংঘাতপূর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে গ্রামবাসী।

শুধু কাশ্মির সীমান্ত নয় ভারতীয় পাঞ্জাব সীমান্ত থেকেও গ্রামবাসীরা নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। গুরুদাসপুর জেলার জনগণ ব্যাপক সংখ্যায় নদী ও সড়ক পথে নিরাপদ স্থানের উদ্দেশে রওনা দিচ্ছেন।

ভারতীয় সেনাদের গুলিতে নিহত ২ পাকিস্তানি সেনার মরদেহ ফয়সালাবাদে আনার পর তাদেরকে সামরিক মর্যাদায় দাফন করে পাকিস্তান সেনাবাহিনী। ফুল দিয়ে তাদেরকে সম্মান জানায় পাকিস্তানের জনগণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মিরভারত-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ সংকট: ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলার তেলের ক্ষতি

এপ্রিল ১৮, ২০২৬

“আইএমএফের কিস্তি স্থগিতের খবরটি সত্য নয়”

এপ্রিল ১৮, ২০২৬

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

এপ্রিল ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে হরমুজ প্রণালি বন্ধ: ইরানের হুঁশিয়ারি

এপ্রিল ১৮, ২০২৬

ইস্টার্ন রিফাইনারি তীব্র সংকটে, তেল শোধনাগারটির ভবিষ্যৎ কী?

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT