বিনোদন

পাকিস্তানের জয়ে নগ্ন হয়ে নাচবেন বালোচ

পাকিস্তানের জয়ে নগ্ন হয়ে নাচবেন বালোচ

নানা জল্পনা-কল্পনার পর আইসিসি টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। ধর্মশালায় বাছাইপর্বের পর বিশ্বকাপের মূল পরর্বের খেলা শুরু হয়েছে
মঙ্গলবার থেকে।

আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের ম্যাচ। আর
সেই ম্যাচের আগেই আগুন ছড়িয়ে দিলেন পাকিস্তানের আলোচিত মডেল কান্দেল বালোচ।

কান্দেল বালোচ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। এবং পাকিস্তান দলকে শুভেচ্ছা জানিয়ে ওই মডেল বলেন, ‘অবশেষে পাকিস্তান দল ভারতে পৌঁছেছে। তাই আমি বলছি, এবারের ম্যাচে যদি পাকিস্তান ভারতকে হারিয়ে দেয় তাহলে পুরো পাকিস্তান টিমের জন্য নগ্নভাবে নৃত্য পরিবেশন করবো। আর তা আমাদের অধিনায়ক শহীদ আফ্রিদিকে উৎসর্গ করবো।

ভিডিওটিতে মডেল কান্দেল বালোচ শহীদ আফ্রিদিকে ‘জান’ বলে আখ্যায়িত করে বলেন, ‘আমি যা বলছি তার জন্য সমস্ত রাগ তুমি ভুলে যাও। মানুষ তার ওপর রাগ করে বা ঘৃণা করে যাকে ভালোবাসে। তাই তুমি ওইসব ভুলে যাও।’

‘শুধু একবার ভারতকে হারিয়ে দাও প্লিজ। এরপর তুমি আমাকে যা বলবে আমি তাই করবো। শুধু তুমি ভারতকে হারাও প্লিজ। অনেক শুভকামনা এবং পুরো পাকিস্তান তোমাদের সাথে।’

বিষয়:টি২০ বিশ্বকাপ-১৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…