চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক ক্ষমা চাওয়া বিষয়ে ভক্তরা যা বললেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ পূর্বাহ্ণ ২৪, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

বৃহস্পতিবার  সকালে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যটাস শেয়ার করেন। মুশফিক লিখেছেন, এরকম সময়ে আমার এভাবে আউট হওয়া ঠিক হয়নি, হয়তো আমার জন্যই দল হেরে গেছে। তার স্ট্যাটাস নিয়ে চ্যানেল আই অনলাইন ‘দর্শকদের কাছে ক্ষমা চাইলেন মুশফিক’ একটি শিরোনামে খবর প্রকাশ করে।

খবরটি চ্যানেল আই অনলাইন ফেসবুক পেজে শেয়ার দেয়ার কিছুক্ষণের মধ্যে ভক্তদের প্রতিক্রিয়া আসা শুরু হয়। অনেক ভক্তরা নায়ক হতে যাওয়া খলনায়ক মুশফিককে দুষছেন। কেউ আবার বাঙালি জাতিদের ভাগ্যকে দুষছেন।

রিজভী শাহরিয়ার নামে এক ভক্ত বলছেন, একটি উইনিং শট মারতে গিয়ে আউট হবার ঝুঁকি না নিয়ে দুই বলে দুইটা সিংগেল রান নিয়ে দল ও দেশকে জিতিয়ে দেয়া এই সাধারণ সমীকরণটা বুঝলোনা আমাদের বিখ্যাত দুই ব্যাটসম্যান?

মামুন তালুকদার বলেছেন, দুঃখিত হয়েই সব দায় এড়ানো যায় না প্রাপ্তন ক্যাপ্টেন, জাতি অনেক কিছু আশা করে আপনাদের কাছে।

আব্দুর রহিম সালমান এক ভক্ত বলেন, আপনাদের মাফ করা যায় না। আপনাদের ভুলে আজ ১৬ কোটি মানুষ ব্যাথা পেয়েছে। ৩ বলে ২ রান না নিতে পারলে দলে আছেন কেন?

জুবায়ের আহমেদ নামে এক ভক্ত বলেছেন, ১৬ কোটি মানুষের ঘুম হারাম করে ওনি দু:খ প্রকাশ করলে হবে? সারা বছর তো এমনিতে খারাপ খেলে এসেছিলো আর এমন দিনে ওনি একটা রান করতে পারলেন না।

Reneta

তবে অনেকে আবার ভাগ্যের ওপর এই ম্যাচটিকে সপে দিয়েছেন।

জবরুল নামে এক ভক্ত বলেছেন, যখন ৩ বলে ২ রান দরকার তখন ভাবিনি যে আমরা হেরে যাবো। যখন ২ বলে ২ রান দরকার তখন ভাবিনি যে আমরা হেরে যাবো। যখন ১ বলে ২ রান দরকার তখনও ভাবিনি যে আমরা হেরে যাবো। তখন শুধু ভেবেছিলাম আর কিছু পারি আর নাই বা পারি ম্যাচটি যেনো ড্র করতে পারবো। কিন্তু যেই লাউ সেই কদু। উল্টো ৩ বলে ৩ উইকেট। আসলে সত্যি কথা বলতে কি আমাদের কপালটাই খারাপ। আল্লাহ কি আমাদের বাঙালি জাতিকে শুধু দুঃখ কষ্ট দিয়েই সৃষ্টি করেছেন।

নজরুল ইসলাম স্বপন বলেন, চিৎকার করে কাঁদতেও পারলামনা আর হাসতেও পারলাম না। এটাই কি ছিলো আমাদের কপালে।

অনেক ভক্ত আবার সবকিছু পিঁছে ফেলে টাইগার বাহিনীদের এগিয়ে যাওয়ার শুভকামনা জানিয়েছেন। তাদের কাছে হারলে বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ।

মাহি নামে এক ক্রিকেট ভক্ত বলেছে, দুইজন বিজ্ঞ খেলোয়াড় থাকতে ও হেরে যাওয়ায় অনেক খারাপ লাগেছে, দু’টা শট রান নিয়েই জিততে পারতো, তবুও বলবো হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ।

সুজন মিয়া নামে এক ভক্ত বলছেন, মুশফিক বা রিয়াদ বড় শট হয়তো না খেললেও পারতো। কারণ রান বল প্রতিই ছিলো তবে তারাই আমাদের চেয়ে ভালো বুঝে, হার-জিত থাকবে তবে খেলোয়ারদের দোষ বা গালি দেওয়া টা উচিত নয় কারণ তারা জিততে চেষ্টার কার্পন্য করে না, হারলেও ভারতীয় দল বা সমর্থক এই ম্যাচ সারা জীবন মনে রাখবে।

সৈকত রহমান নামে একভক্ত বলেছেন, শেষ ওভারে যখন ১১ রান দরকার অনেকেই বলেছিলো পারবো না আমি গর্ব করে বলেছিলাম মাঠে কারা তোমরা কি ভুলে গেছো বাংলাদেশের দুই কিংবদন্তি ম্যাচ আমরা জিতবো সিউর থাকো। হলো না হয়নি দুঃখ শুধু একটাই তোমাদের কাছ থেকে এটা আশা করিনি।

পর পর ২ টা ৪ মারতেই তখন খুশি হওয়ার চাইতে আমার ভয়টা বেশি কাজ করেছিলো কারণ আমি মোটামুটি জানি আমাদের প্লেয়ার এর মানসিকতায় পর পর  দুইটা চার  মারতে চায়.,যাই হোক অন্তত যাদের সাথে খেলেছো সেই কোহলিকে দেখে না হয় শিখো।  আমরা সব সময়ই আমাদের টাইগারদের পাশে আছি থাকবো, ভুল গুলি শুধরে নিয়ে সামনের দিনগুলিতে আমাদের এর চেয়ে ও আনন্দের জয় এনে দিবে সেটাই প্রত্যাশা…অল দা বেস্ট।

কোনো ব্যাপার না বলে পুরো টাইগাইগার বাহিনীকে ঘুরে দাঁড়ানোর সাহস দিয়েছেন দুর্জয় রায় নামে এক ক্রিকেট ভক্ত। আরেক ভক্ত শাহিন মিয়া বলেছেন, ভাই মন খারাপ করো না।

গতকাল ভারতের কাছের ১ রানের পরাজিত হন মাশিরাফি বাহিনী। আর পুরো ম্যাচটিতে বাংলাদেশের জেতার সম্ভাবনা থাকলেও শেষ ওভারে যখন মুশফিকুর রহিমের চারে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় শেষ তিন বলে জয়ের জন্য প্রয়োজন ছিলো মাত্র ২ রান।

সেখানে তুলে মারতে গিয়ে একরকম উইকেট বিলিয়ে আসেন মুশফিকুর রহিম এবং মাহমুদ উল্লাহ রিয়াদ। আর শেষ বলে শুভাগতও রান নিতে ব্যর্থ হলে ১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে টাইগারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০বিশ্বকাপ-১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT