চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে ২০১ রানের নিচে থামালে জিতবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ফিফটি পেয়েছেন লিটন দাস। দলকে দুইশ পেরোনো লিডে রেখে ৫৯ রানে শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউ হন উইকেটরক্ষক ব্যাটার।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ১৫৭ রানে। প্রথম ইনিংসে করেছিল ৩৩০ রান। পাকিস্তানকে ২৮৬ রানে অলআউট করে ৪৪ রানের লিড তুলেছিল।

লিটনকে ভালো সঙ্গ দিয়েছেন নুরুল হাসান সোহান। লাঞ্চ বিরতির পর অফস্পিনার সাজিদ খানের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ইয়াসির আলির জায়গায় কনকাশন সাব হিসেবে নামেন এ ব্যাটার।

বাংলাদেশের সপ্তম উইকেট জুটি (৩৮) ভাঙে দেড়শ পেরিয়ে। ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচের তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুতেই মুশফিকুর রহিমের উইকেট হারায়।

তখন ইয়াসিরের সঙ্গী হন লিটন দাস। দুজন দারুণ ব্যাট করছিলেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত আঘাতের কারণে বিচ্ছিন্ন হয় জুটি।

হেলমেটে বলের আঘাতে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে যান ইয়াসির। ৩৬ রানে আহত অবসর হয়ে ড্রেসিংরুমে যান। পরে স্ক্যান করার জন্য হাসপাতালে পাঠানো হয় লোকাল বয়কে। তাকে রাখা হয়েছে পর্যবেক্ষণে।

Reneta

শাহিন শাহ আফ্রিদির বাউন্সার ডাক করতে গেলে বল লাগে ইয়াসিরের হেলমেটে। তারপরও দারুণ ব্যাটিং করে যাচ্ছিলেন। পানি পানের বিরতিতে গেলে অসুস্থ বোধ করায় আর মাঠে ফিরতে পারেননি।

তখন লিটনের সঙ্গী হন মেহেদী মিরাজ। বেশ কিছুটা সময় উইকেটে কাটান এ অফস্পিনিং অলরাউন্ডার। ৪৪ বলে ১১ রান করে সাজিদের প্রথম শিকারে পরিণত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসিরচট্টগ্রাম টেস্টবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমুমিনুলমুশফিকলিড স্পোর্টসসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

জুন ২৫, ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT