চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাকিস্তানকে নয়, আন্তর্জাতিক সম্প্রদায় ভারতকে বিশ্বাস করে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান সরকারকে বিব্রত করলেন তাদেরই এক মন্ত্রী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কাশ্মীর ইস্যুতে বলেন: আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানকে নয়, ভারতকে বিশ্বাস করে।

তিনি অভিযোগ করে বলেন: জম্মু-কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাঙ্ক্ষিত সমর্থন অর্জন করতে ব্যর্থ হয়েছে। দেশের ‘ভাবমূর্তি নষ্টের’ জন্য তিনি ‘ক্ষমতাসীন সম্ভ্রান্ত শ্রেণীকে’ দায়ী করেছেন।

একটি টেলিভিশন টকশো’তে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার ইজাজ আহমেদ শাহ এ অভিযোগ করেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।

তিনি বলেন: আন্তর্জাতিক সম্প্রদায়ের মানুষ আমাদের বিশ্বাস করে না। আমরা বলছি, ভারত কাশ্মীরে কারফিউ জারি করেছে এবং তাদের ওষুধপত্র দিচ্ছে না। কিন্তু লোকজন আমাদের কথা বিশ্বাস করছে না, ভারতকে বিশ্বাস করছে।

তিনি বলেন, ক্ষমতাসীন সম্ভ্রান্ত শ্রেণী দেশকে ধ্বংস করছে, দেশের সুনাম নষ্ট করছে। মানুষ মনে করে আমরা কোন দায়িত্বশীল জাতি নই।

এসময় তাকে জিজ্ঞাসা করা হয়- প্রধানমন্ত্রী ইমরান খান, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ এই সম্ভ্রান্ত শ্রেণীর অংশ কিনা। জবাবে সাবেক গোয়েন্দা প্রধান ইজাজ বলেন, সবাই এজন্য দায়ী। পাকিস্তানকে এখন আত্ম-অনুসন্ধান করতে হবে।

জম্মু-কাশ্মীরকে ভারত ‘‘পৃথিবীর সর্ববৃহৎ কয়েদখানায়” পরিণত করেছে বলে জেনেভায় জাতিসংঘের মানাবাধিকার কাউন্সিলের সভায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি অভিযোগ করার একদিন পরই স্বরাষ্ট্রমন্ত্রী এমন বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি।

শাহ মেহমুদ কুরেশির এই বক্তব্যের পাল্টা জবাব দেয় ভারত। তারা জানায়, ‘‘বৈশ্বিক সন্ত্রাসবাদের উপকেন্দ্র” থেকে জম্মু-কাশ্মীর নিয়ে ‘‘মনগড়া এমন কথা’ আসলো, যারা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে ‘বিকল্প কূটনীতি’ হিসেবে পরিচালনা করে আসছে।

ট্যাগ: ইমরান খানজম্মু-কাশ্মীরপাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অ্যাভেঞ্জারস’-এর রেকর্ড ছোঁয়ার আশায় ‘অ্যাভাটার টু’

পরবর্তী

তেজগাঁওয়ে যে কারণে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

পরবর্তী

তেজগাঁওয়ে যে কারণে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে আন্ত:শ্রেণি ফুটবল প্রতিযোগিতা সমাপ্ত

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT