চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশের মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ০৪, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমে নিয়ন্ত্রিত বোলিং, পরে আত্মবিশ্বাসী ব্যাটিং। তাতে উড়ে গেল পাকিস্তান। আর দীর্ঘ অপেক্ষার পর টি-টুয়েন্টিতে জয়ের ‍মুখ দেখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়ায় এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে র‌্যাংঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা দলটিকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছেন সালমা খাতুনরা।

টি-টুয়েন্টিতে পাকিস্তানের নারী দলের বিপক্ষে এটিই প্রথম জয় বাংলাদেশের। ৩২ ম্যাচ খেলার পর হারের বৃত্ত ভাঙলেন রুমানা-সালমারা। সময়ের হিসেবে যা ৬ বছরেরও বেশি।

সোমবার কুয়ালালামপুরের কিনরারা ওভাল মাঠে পাকিস্তানের দেয়া ৯৬ রানের লক্ষ্য ৩ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখেই টপকে যায় টিম টাইগ্রেস। ওপেনার শারমিন সুলতানা করেন ৩১ রান। এছাড়া নিগার সুলতানা অপরাজিত ৩১ ও ফাহিমা খাতুন ২৩ রান করে অপরাজিত থাকেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে জাহানারা আলমের পেস তোপে শুরু থেকেই চাপে থাকে শক্তিশালী পাকিস্তান। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে কেবল ৫ উইকেট হারালেও ২০ ওভারে ৯৫ রানের বেশি তুলতে পারেনি বিসমাহ মারুফের দল।

কিপটে বোলিংয়ে ৪ ওভারে মাত্র ৮ রান দেন জাহানারা। সালমা খাতুন ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন একটি উইকেট। নাহিদা আক্তার ৪ ওভারে ২৩ রান দিয়ে দুটি উইকেট ঝুলিতে পোরেন।

খাদিজাতুল কুবরা উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ১৩ রান। ফাহিমা ৪ ওভারে ১৮ রানে, আর রুমানা আহমেদ ২ ওভারে ৬ রান দিয়ে নেন একটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমেন্স এশিয়া কাপবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষার্থীদের সমর্থনের পরই উল্টো সুর, প্রশ্নের মুখে সালমান

জুলাই ২৪, ২০২৬

ফুলহ্যামের মূল দলে খেলতে চলেছেন বাংলাদেশি ফারহান?

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন মোবাইদুল ইসলাম

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কর্তব্যরত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত নিজ সন্তানের মরদেহ উদ্ধার করলেন

জুলাই ২৪, ২০২৬

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT