চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

মেলবোর্ন টেস্টে ব্যাট হাতে পাকিস্তান ইনিংসের পাল্টা জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া। সফরকারীদের ৯ উইকেটে ৪৪৩ রানে ইনিংস ঘোষণার পর তৃতীয় দিন শেষে ২ উইকেটে ২৭৮ রান করেছে স্বাগতিকরা।

দলীয় ৪৬ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ১০ রান করে ইয়াসির শাহ’র বলে বোল্ড হন ম্যাট পেনশো। তবে দ্বিতীয়  উইকেট জুটিতে ১৯৮ রান তোলেন ওপেনার ডেভিড ওয়ার্নার ও পাকিস্তান বংশোদ্ভূত উসমান খাজা। ওয়ানডে স্টাইলে ব্যাট করে মাত্র ১৪৩ বলে ১৪৪ রান করে ওয়াহাব রিয়াজের শিকার হন ওয়ার্নার।

ওয়ার্নার ফিরলেও সেঞ্চুরির কাছাকাছি রয়েছেন খাজা। দিনশেষে ৯৫ রানে অপরাজিত তিনি। ১০ রানে তার সঙ্গী অধিনায়ক স্টিভ স্মিথ।

Banglabid

এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিশতক করেন পাকিস্তানি ওপেনার আজহার আলী। ২০৫ রানে অপরাজিত থাকেন আজহার। ৩৬৪ বলে ২০টি বাউন্ডারিতে নিজের ইনিংসটি সাজান তিনি।

দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের রান ছিল ৩১০/‌৬। ১৩৯ রানে অপরাজিত ছিলেন লাহোরের ব্যাটসম্যান আজহার। বুধবার শুরুতেই ফিরে যান মোহাম্মদ আমির (‌২৯)‌।

তারপর থেকে অষ্টম উইকেটে জুটি বাঁধেন আজহার আলী ও সোহেল খান। এই জুটিতে আসে ১১৮ রান। ৬৫ রানে ফিরে যান সোহেল খান। তারপরই দ্বিশতরান করেন আজহার।

Reneta

গত অক্টোবরে দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ৩০২। সেটিই তার সর্বোচ্চ রান। মেলবোর্নের মাটিতে তিনিই প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান যিনি দ্বিশতরান করলেন। বিদেশিদের মধ্যে মেলবোর্নে সর্বোচ্চ রান করেছেন ভিভ রিচার্ডস (২০৮)। সেই রান থেকে আর তিন রান দূরে ছিলেন আজহার। সেই সময় পাকিস্তান ইনিংসের ঘােষণা করা হয়।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে হ্যাজেলউড ও বার্ড নিলেন তিনটি করে উইকেট। এদিন ওয়াহাব রিয়াজকে আউট করে টেস্টে ১০০তম উইকেট লাভ করেন হ্যাজেলউড।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বছরের সেরা যত ছবি

পরবর্তী

টাঙ্গাইলে ‘গণপিটুনি’তে কথিত দুই ডাকাত নিহত

পরবর্তী

টাঙ্গাইলে ‘গণপিটুনি’তে কথিত দুই ডাকাত নিহত

আফগানিস্তানকে বাদ দিয়েই শান্তি ফেরাতে ত্রিদেশীয় বৈঠক

সর্বশেষ

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT