চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাওয়ার প্লে’ দুর্দশা থেকে বের হতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ০২, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে সিরিজ হলে স্বাগতিক দলের জন্য অনুশীলনের অবারিত স্বাধীনতা। মিরপুরের ইনডোর, একাডেমি মাঠের নেট, এমনকি শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটেও নিজেদের ঝালিয়ে নেন ব্যাটাররা। দেখা যায় বড় বড় শটের মহড়া। প্রায়ই বল আছড়ে পড়ে গ্যালারিতে। কিন্তু ম্যাচে দেখা যায় উল্টো দৃশ্য। ইনিংসের শুরুটাই হয় মন্থর ব্যাটিং দিয়ে।

মিরপুরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ পাওয়ার প্লে একদমই কাজে লাগাতে পারেনি। প্রথম ৬ ওভার কোনোরকমে শেষ করতে পারলেই যেন বাঁচেন টপঅর্ডার ব্যাটাররা!

তাতে ম্যাচের গতিপথ অনেকটা চলে যায় প্রতিপক্ষের কাছে। এ অবস্থা থেকে বের হওয়ার উপায় খুঁজছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু বৃহস্পতিবার। মিরপুরে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। দলের ব্যাটিং শক্তি অনুযায়ী তার প্রত্যাশা পাওয়ার প্লে’তে ৪০-৪৫ রান দেখার।

‘(পাওয়ার প্লে’র দুর্দশা) আশা করি বের হতে পারব। আমাদের দলের যে ভারসাম্য, দলের শক্তি, তাতে পাওয়ার প্লে’তে ৪০-৪৫ রান করা যেতেই পারে। ওটা যদি করতে পারি তাহলে আমরা সঠিক জায়গায় থাকব। হয়ত প্রতিদিন আকাশচুম্বী শুরু পাবেন না। যদি পেয়ে যান তাহলে খুব ভালো। ব্যাটিং ইউনিট হিসেবে অন্তত ম্যাচে ১৫০-১৬০ ধারাবাহিকভাবে করতে হবে।’

‘তাহলে আমাদের ম্যাচে সুযোগ থাকবে, সেটা যেকোনো প্রতিপক্ষের সঙ্গেই হোক। সেটার (শুরুতে রান) দিকে অবশ্যই আমরা কথাবার্তা বলছি এবং ওয়ার্কআউট করার চেষ্টা করছি। আশা করি আমরা পথ খুঁজে পাব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ানিউজিল্যান্ডপাকিস্তানমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬

‘হাত নোংরা’ করে খেলতে জানে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

কুষ্টিয়ায় রাইস মিলের দূষণে ক্ষতিগ্রস্ত কৃষি ও পরিবেশ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT