পাউরুটি কিনে আনার পর এক-দুদিন গেলেই আর খেতে ভালো লাগে না। ঘরে থেকে যাওয়া এই বাসি পাউরুটি ব্যবহার করে অনায়াসেই তৈরি করে ফেলতে পারেন পনির ব্রেড রোল। সুস্বাদু এই খাবারটি পছন্দ করবে পরিবারের সব বয়সী সদস্যরা। জেনে নিন পদ্ধতিটি।
উপকরণ
পাউরুটি ৬টি
পনির কুচি ১৫০ গ্রাম
ক্যাপসিকাম ১/৪ কাপ
মটরশুঁটি ১/৪ কাপ
ধনিয়া পাতা কুচি ৩ টেবিল চামচ
আদা বাটা ১ চা চামচ
২টি কাঁচা মরিচ (কুচি করা)
চাট মশলা ১ চা চামচ
লবণ
ভাজার জন্য তেল
প্রস্তুত প্রণালি
- কড়াইয়ে সামান্য তেল গরম করে ক্যাপসিকাম এবং মটরশুঁটি ভেজে নিন।
- এবার আদা বাটা, কাঁচা মরিচ কুচি, পনির, লবণ, চাট মশলা দিয়ে দুই মিনিট ভেজে নিন।
- নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে ফেলুন।
- পাউরুটির চারপাশের কিনারা কেটে পানিতে ভিজিয়ে নিন।
- হাত দিয়ে চেপে অতিরিক্ত পানি বের করে মাঝখানে পুর দিয়ে রোল করে নিন।
- পাত্রে তেল গরম করে ডুবো তেলে দুইপাশ সোনালী করে ভেজে নিন।
- সস দিয়ে পরিবেশন করুন মজাদার পনির ব্রেড রোল।







