চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাইলটদের কাছে সুজনদের হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ০৩, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: মাস্টার্স ক্রিকেট কার্নিভালের উদ্বোধনী দিনে ১ রানের নাটকীয় জয় পেয়েছিল খালেদ মাহমুদ সুজনের বেক্সিমকো ঢাকা মাস্টার্স। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে তারা। উত্তেজনাপূর্ণ ম্যাচে খালেদ মাসুদ পাইলটের এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্সের কাছে ৪ রানে হেরে গেছে ঢাকা। টানা দ্বিতীয় ম্যাচ জিতে ফাইনাল খেলার আশা জাগিয়েছে রাজশাহী।

১০০ বলের ম্যাচে রাজশাহীর দেয়া ১১৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১১০ রানে থামে ঢাকা।

Banglabid

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের সাবেক দুই টেস্ট অধিনায়ক পাইলট-সুজনদের ম্যাচে ঘিরে খেলোয়াড়দের মাঝে ছিল দারুণ উত্তাপ। আসল ঘরানার ক্রিকেট না হলেও মাঠে নামলে ম্যাচের উত্তাপ ঠিকই টের পান তারা। সাগড়পাড়ে সাবেকদের মিলনমেলার সঙ্গে ২২ গজের উত্তাপ মেলা অনেক বড় পাওয়া সুজনের কাছে।

‘এখানে আসলে খুব ভাল লাগে। একসময় যাদের সঙ্গে জাতীয় দল, লিগে খেলেছি সেসব সতীর্থদের সঙ্গে খেলার সুযোগ হয়। খেলাটাও বেশ প্রতিদ্বন্দিাতপূর্ণ হয়। গতকাল যেমন আমরা ১ রানে জিতলাম। টাফ গেম হয়। প্রতিবছরই হচ্ছে। ব্যাপারটা আমাদের জন্য খুব ভাল। ’

মাস্টার্স ক্রিকেট আয়োজনের সঙ্গে জড়িত সুজন। আয়োজক কমিটির এই আহবায়ক বলেন, ‘আগামীবার আন্তর্জাতিক আসর করার পরিকল্পনা নিয়েছি আমরা। উপমহাদেশের চার ক্রিকেট পরাশক্তি বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার নিয়ে আয়োজনের কথা হচ্ছে। আগামীবারই সেটি হতে পারে।’

Reneta

বৃহস্পতিবার বেলা ১১টায় গড়ায় ম্যাচটি। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান তোলে ঢাকা। ওয়াসেল উদ্দিন আহমেদ ও খালেদ মাসুদ সমান ২৮ রান করেন। আনিসুর রহমানের ব্যাট থেকে আসে ২৫ রান। ১০ বলে দর্শনীয় দুই ছক্কায় ১৯ করেন নিয়ামুর রশীদ রাহুল।

৩ ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট নেন সুজন চৌধুরী। মাস্টার ওভার করা ফয়সাল হোসেন ডিকেন্স ৪.৪ ওভারে ৩৪ রানে নেন দুটি উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে ৪ রানে হেরে যায় ঢাকা। ২০ রান আসে রশিদুল হক সুমনের ব্যাট থেকে। ফয়সাল হোসেন ডিকেন্স ও সজল চৌধুরী ১৫ রান করে যোগ করেন।

মুশফিকুর রহমান বাবু নেন তিন উইকেট। এহসানুল হক সেজান নেন দুই উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ভারতে ভয়াবহ ধূলিঝড়ে অর্ধশতাধিক নিহত

পরবর্তী

ছেলে আয়াশকে নিয়ে অভিনয়ে অপূর্ব

পরবর্তী

ছেলে আয়াশকে নিয়ে অভিনয়ে অপূর্ব

বিএনপি-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘এখন মধ্যযুগীয় অন্ধকার, বিএনপি আসলে আলোকিত হবে’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT