চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ভয়াবহ ধূলিঝড়ে অর্ধশতাধিক নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ০৩, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
ভারত-ধূলিঝড়-ধূলিঝড়ে নিহত

ভারতের উত্তর প্রদেশ ও রাজস্থানে তীব্র ধূলিঝড়ে নিহত হয়েছে ৭০ জনেরও বেশি। আহত হয়েছে শতাধিক।

নিহতদের মধ্যে উত্তর প্রদেশে ৪৫ জন। আগ্রায় ৩৬ জন মারা গেছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের সংশ্লিষ্ট কর্মকর্তা সঞ্জয় কুমার।

তিনি জানান, সাহারানপুরে ঝড় বেশি তীব্র হলেও সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে তুলনামূলকভাবে কম। সে তুলনায় আগ্রায় ক্ষতি হয়েছে অনেক।

Banglabid

প্রতিবেশী রাজ্য রাজস্থানে বৃষ্টির চেয়ে ধূলিঝড়ের প্রকোপ ছিল বেশি। সেখানে কমপক্ষে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজস্থানের ভরতপুর জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। সেখানে ১২ জন নিহত হয়েছে।

এনডিটিভি জানায়, বুধবার সন্ধ্যায় ভয়াবহ ধূলিঝড়ের সঙ্গে বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি এবং বজ্রঝড়ও হয়েছে। বেশ কিছু এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার ছাড়িয়ে গিয়েছিল বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। ধূলিঝড়ে দৃষ্টিসীমা সেসব জায়গায় ৫০০ মিটারের চেয়েও কমে গিয়েছিল।

ঝড় ও বজ্রপাতে বিভিন্ন জায়গায় বড় বড় গাছ উপড়ে গেছে, বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। অনেক আধাকাঁচা ঘর ভেঙে পড়েছে ঝড়ে।

Reneta

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়টি মনিটর করতে নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে কোনো ধরনের ঢিলেঢালা ভাব সহ্য করা হবে না বলেও সতর্ক করেছেন তিনি।ভারত-ধূলিঝড়-ধূলিঝড়ে নিহত

রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে বুধবারের ঝড়কে দুর্যোগ হিসেবে ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, তিন জেলাতেই ত্রাণ ও উদ্ধার তৎপরতা চলছে।

দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই ঝড়ে নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ ও আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি করে প্রদানের ঘোষণা দিয়েছেন।

রাজধানী দিল্লিতেও বুধবার সন্ধ্যায় ধূলিঝড় ও ভারীবৃষ্টি হয়েছে। আকস্মিক ধূলোর ঝড় কয়েক মিনিটের বেশি স্থায়ী ছিল না। তবে এর ফলে দু’টো আন্তর্জাতিকসহ ১৫টি ফ্লাইট দিল্লিতে অবতরণ না করে ফিরে যেতে বাধ্য হয়।

ঝড়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধূলিঝড়ভারত-ঝড়
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে শক্তিমান চাকমা নিহত

পরবর্তী

পাইলটদের কাছে সুজনদের হার

পরবর্তী

পাইলটদের কাছে সুজনদের হার

ছেলে আয়াশকে নিয়ে অভিনয়ে অপূর্ব

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT