স্পোর্টস

পাঁজরের হাড় ভেঙে গেছে আগুয়েরোর

অ্যাঙ্গোলো আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়, 10 নম্বর জার্সি পরা, হতাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাঙ্গোলো আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়, 10 নম্বর জার্সি পরা, হতাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ম্যানসিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। তার বুকের পাঁজরের কয়েকটি হাড় ভেঙে গেছে। দুই থেকে তিনমাস মাঠের বাইরে থাকতে হতে পারে। দুর্ঘটনার খবরের সঙ্গে গোলডটকম জানাচ্ছে এমন শঙ্কার কথাই।

বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় আগুয়েরোকে বহনকারী ট্যাক্সি। কলম্বিয়ান সঙ্গীত শিল্পী মালুমার কনসার্ট উপভোগ করে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন আগুয়েরো।

সিটবেল্ট পড়া থাকলেও রক্ষা হয়নি। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ডের মারাত্মক আহত হওয়ার কথাই জানাচ্ছে সংবাদমাধ্যমগুলো। আগুয়েরোর বুকের পাঁজরের কয়টি হাড় ভেঙে গেছে তা অবশ্য এখনও নিশ্চিত করতে পারেনি কোন গণমাধ্যম।

ইংলিশ প্রিমিয়ার লিগে ভরা মৌসুম চলছে। তবে আগুয়েরোকে না পেলে ক্ষতিটা বেশি হবে আর্জেন্টিনারই। বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য স্কোয়াডে ডাক পেয়েছিলেন ম্যানসিটি ফরোয়ার্ড। বাঁচা-মরার শেষ দুই ম্যাচে ৫ অক্টোবর পেরুকে আতিথ্য দেবে আলবিসেলেস্তারা। ১০ অক্টোবর খেলতে যাবে ইকুয়েডরের মাঠে।

রাতের শহরে গাড়ি দুর্ঘটনা ও ট্রাফিক সিগন্যাল. Channel i News - চ্যানেল আই নিউজ

ল্যাটিন অঞ্চল থেকে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে দুইবারের বিশ্বজয়ীরা। সাউথ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ চারটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। পঞ্চম দলটিকে প্লে-অফ খেলতে হবে ওশেনিয়া অঞ্চলের শীর্ষ দল নিউজিল্যান্ডের বিপক্ষে।

গাড়ি দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত গাড়ি ও রাস্তার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:আর্জেন্টিনা ফুটবল সার্জিও আগুয়েরো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…