চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-আগুয়েরোর জন্য এমবাপেকে ছাড়তে রাজি পিএসজি কোচ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
পিএসজি কোচের সঙ্গে ফুটবল খেলোয়াড়ের আলোচনা, মাঠে প্রস্তুতি নিচ্ছে দল. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন আশার বাতি জ্বালিয়ে পিএসজির কোচ হয়েছেন আর্জেন্টাইন মাউরিসিও পচেত্তিনো। টটেনহ্যামের সাবেক কোচকে প্যারিসে আনার পর ক্লাবের কাতারি মালিকরাও নব আশায় বুক বেধেছেন, আর্জেন্টাইন হিসেবে পচেত্তিনো হয়তো পারবেন বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসিকে দলে এনে স্বপ্ন পূরণ করতে।

মূলত মেসির বিষয়টি মাথায় রেখেই পচেত্তিনো কোচ হয়ে এসেছেন পার্ক ডি প্রিন্সেসে। ফরাসি গণমাধ্যম ক্যানাল প্লাস বলছে- কেবল মেসিই নন, পচেত্তিনোর খেয়ালে আছেন আরেক আর্জেন্টাইন সার্জিও আগুয়েরোও।

আগামী জুনে ম্যানচেস্টার সিটির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ ফুরাচ্ছে ৩২ বছর বয়সী ফরোয়ার্ড আগুয়েরোর। অন্য ক্লাব হানা দেয়ার আগেই তার সঙ্গে দলবদলের আলাপ আলোচনা সারতে চান পিএসজি কোচ। মাউরো ইকার্দি ও মইজে কিনের সঙ্গে তার পরিকল্পনায় আগুয়েরো দারুণভাবে মানিয়ে যাবেন বলে বিশ্বাস পচেত্তিনোর।

চাইলেই তো আর সবকিছু সম্ভব নয়। এমনিতে পিএসজির মাথায় ঝুলে আছে উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে ভাঙার অভিযোগ। কিছুদিন আগে পিএসজির প্রতিবেদনে উঠে এসেছে, করোনার কারণে ১০০ মিলিয়ন ইউরো ক্ষতির মুখে পড়েছে ক্লাবটি।

এদিকে, লিগ ওয়ান কর্তৃপক্ষও ক্লাবগুলোকে চাপ দিচ্ছে খেলোয়াড়দের বেতন কাটছাঁট করার। উচ্চ বেতনে মেসি আর আগুয়েরো দলে আসলে তা পরিষ্কার আইনের লঙ্ঘন হবে। সেটি এড়াতে সবচেয়ে সহজ পদ্ধতি বেছে নিতে চাচ্ছে পিএসজি, ক্লাবের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া দুই খেলোয়াড়, নেইমার ও কাইলিয়ান এমবাপের একজনকে বিক্রি করতে; পারলে দুজনকেই ছেড়ে দিতে।

কোপটা পড়ার বেশি সম্ভাবনা এমবাপের দিকেই। কিছুদিন আগে নেইমার জানিয়েছেন, বার্সার সাবেক সতীর্থ ও প্রিয় বন্ধু মেসির সঙ্গে আবারও খেলতে চান। ব্রাজিলিয়ান তারকার আবদার মেনে নিজেদের দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে পিএসজি। ২২ বছর বয়সী এমবাপে নিজেও প্যারিস ছাড়তে আগ্রহী। সবদিক বিবেচনায় ফরাসি স্ট্রাইকারকে ছেড়ে দেয়ার পক্ষে ক্লাবের কাতারি প্রেসিডেন্ট নাসের আল খেলাফি।

পিএসজির পরিকল্পনায় আছেন সার্জিও রামোসও। রিয়ালের সঙ্গে চুক্তি ফুরাচ্ছে তারও। এরপর ফ্রি এজেন্ট হয়ে যাবেন। এমবাপেকে চুক্তির হাতিয়ার বানিয়ে রিয়াল থেকে রামোসকে চাইতে পারে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

ট্যাগ: কাইলিয়ান এমবাপেপিএসজিমাউরিসিও পচেত্তিনোলিওনেল মেসিলিড স্পোর্টসসার্জিও আগুয়েরো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরিফিন শুভকে বেছে নিলেন অবন্তী সিঁথি

পরবর্তী

চ্যানেল আইয়ে মাহি-বাপ্পীর ‘কি দারুণ দেখতে’

পরবর্তী

চ্যানেল আইয়ে মাহি-বাপ্পীর ‘কি দারুণ দেখতে’

হলিউডের বিখ্যাত হিলের উপর হোলোউড চিহ্ন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০ বছরে সবচেয়ে কম আয় করেছে হলিউড

সর্বশেষ

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT