চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ পেসারের ব্যাখ্যা দিলেন নান্নু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলে রাখা হয়েছে পাঁচ পেসার। ভারত সফরের টেস্ট দলে থাকা তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায়ের সঙ্গে যোগ হয়েছেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

প্রশ্ন উঠেছে, শ্রীলঙ্কার স্পিনিং উইকেটে খেলার জন্য দলে এত পেসার কেন? মিরপুরে দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে প্রশ্নটি ছুটে গেল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর দিকে। উত্তরে তিনি অতীত অভিজ্ঞতাকে টেনে আনলেন।

পাঁচ পেসার প্রসঙ্গে প্রধান নির্বাচকের ব্যাখ্যা, ‘শ্রীলঙ্কার কন্ডিশন কিন্তু অনেক স্যাঁতস্যাঁতে। আগের একটা সিরিজে খারাপ অভিজ্ঞতা আছে রবিউল ইসলামকে নিয়ে। ওখানে রবিউল প্র্যাকটিস ম্যাচ খেলার পর প্রথম টেস্টের প্রথম দিন ছন্দেই বল করেছিল, কিন্তু পরে আর বল করতে পারেনি। আমাদের পেস বোলারদের টানা বল করার সক্ষমতা কম। প্র্যাকটিস ম্যাচের পর কার ফিটনেস লেভেল কেমন থাকে সেই চিন্তা থেকেই দলে এত পেসার রাখা হয়েছে। প্রথম টেস্টে দুইটা পেসার খেলার পর পরের টেস্টে ওই দুজন বোলারকে খেলাতে পারবো কিনা এটাও মাথায় রাখতে হয়েছে। সে হিসেবেই দলে পাঁচ সিমার।’

ঘরোয়া লিগে যারা ভালো করছেন, লম্বা স্পেলে বোলিং করছেন। তাদের দলের সঙ্গে রেখে ফিটনেস আরও একধাপ বাড়িয়ে নেওয়ার কথাও বললেন মিনহাজুল আবেদিন, ‘পেস বোলাররা কিন্তু ঘরোয়া ক্রিকেটে অত বল করে না। তবে এবারের বিসিএলে পেসাররা যথেষ্ট বল করেছে। আগে যেটা হতো, আমাদের পেস বোলাররা ১০ ওভার বল করে আর এনার্জি পেত না। এখন বেশি বোলার নিয়ে গেলে তাদের ফিটনেস বাড়ানো যাবে। ফিটনেসের বর্তমান লেভেলটা উন্নতি করতে পারবে এজন্যও বেশি পেসার অন্তর্ভুক্ত করা হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিনহাজুল আবেদীন নান্নু
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT