চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ দিনের রিমান্ডে ‘জঙ্গি’ রিপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৯
আদালত
A A
জেএমবির শুরা সদস্য-জঙ্গি-হলি আর্টিজান

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি মোহাম্মাদ মামুনুর রশিদ ওরফে রিপনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া শুনানি শেষে এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে সন্ত্রাসবিরোধী আইনের এই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের সহকারী কমিশনার (এএসপি) কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

Banglabid

শনিবার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল ওরফে রেজাউল করিম ওরফে আবু মুজাহিরকে আটক করে র‌্যাব।

মামুনুর রশিদ হলি আর্টিজান মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামী এবং অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী। এসময় তার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, হলি আর্টিজানের জঙ্গিদের ছিনতাইয়ের পরিকল্পনা করছিল রিপন। এ মামলায় আসামিদের আদালতে শুনানি চলছে, সেই সুযোগে আবারো জঙ্গি সদস্যদের ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল রিপন। এর আগে রিপন ২০১৪ সালে ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা সংগঠনের সদস্যদের মনোবল বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রেখেছিল।

Reneta

তিনি বলেন, হলি আর্টিজান হামলার আগে পার্শ্ববর্তী দেশে আত্মগোপণে গিয়ে সেখান থেকে হামলায় ব্যবহৃত অর্থ, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে রিপন। ২০১৮ সালের শুরুর দিকে দেশে ফিরে এসে স্তিমিত হয়ে যাওয়া জেএমবিকে পুনরায় সংগঠিত করার চেষ্টা করেছিল সে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান হলি আর্টিজানজঙ্গি রিপনরিমান্ডসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহীর ভরসা মোস্তাফিজকে আটকানোর ছক কুমিল্লার

পরবর্তী

আগামী সপ্তাহে ডাকসু নির্বাচনের তফসিল?

পরবর্তী

আগামী সপ্তাহে ডাকসু নির্বাচনের তফসিল?

ঢাবিতে অছাত্র, বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT