চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ দিনের ব্যবধানেই ঊর্ধ্বমুখী সংক্রমণের গতি

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
৫:৪৩ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

কোরবানির ঈদের পরে মাত্র পাঁচ দিনের ব্যবধানে দেশের ৩৮ থেকে ৪০ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ৬টি বিভাগের ৬০ ভাগ জেলা শহরে গড়ে ৫০ জনের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। কোরবানির ঈদের আগে পশুর হাট কেন্দ্রীক এবং ঈদে উৎসব ঘিরে জনসমাগমের কারনেই করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই রোগী শনাক্ত-আইসোলেশন ও চিকিৎসা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কোরবানির ঈদকে ঘিরে দেশে করোনার সংক্রমণ দ্বিতীয় ধাপে আবারো বাড়বে বলে আগেই সতর্ক করেছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ৫ আগষ্টের সাথে ১০ আগষ্টের তুলনামুলক বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বাস্তবে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ করছেন।

ঐ বিশ্লেষণে দেখা যায়, মাত্র ৫ দিনের ব্যবধানের ঢাকা শহরে করোনার রোগী শনাক্ত বেড়েছে ১০ হাজার। চট্টগ্রামে বেশি শনাক্ত হয়েছে তিন’শ থেকে সাড়ে তিন’শ।

রাজশাহী, খুলনা ও সিলেটে শনাক্ত বেড়েছে দুই’শ করে। এছাড়াও বরিশাল ও ময়মনসিংহে শনাক্ত হয়েছে এক’শর বেশী। আর বৃহত্তর রংপুর বিভাগে বন্যা পরিস্থিতির কারণে পুরো তথ্য পাওয়া না গেলেও এক নীলফামারি জেলাতেই করোনা শনাক্ত রোগী বেড়েছে দুই’শ জন।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা.মোস্তাক হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রায় ৬০ ভাগ জেলা শহরে সংক্রমণটা বেড়েছে। ৫ আগস্টের তুলনায় অন্তত পক্ষে ৫০ জনের বেশি রোগী পাওয়া গেছে। এ বাড়ার গতিটা একটু ধীর হলেও আমরা আশঙ্কা করছি এই সপ্তাহে আরো বাড়বে। এবং যারা জটিল রোগী তাদের সংখ্যাটা বাড়তি দেখব এই সপ্তাহে বা পরের সপ্তাহে। এই মুহূর্তে আমাদের প্রস্তুতি বাড়াতে হবে বিশেষ করে অক্সিজেন ও জরুরি সেবায় যা প্রয়োজন।

Reneta

এই বাস্তবতায় গ্রাম এবং শহরে কমিউনিটিকে অর্ন্তভুক্ত করে রোগী শনাক্ত, আইসোলেশন ও আক্রান্তদের প্রথম পর্যায়ে চিকিৎসার আওতায় এনে করোনা সংক্রমণ ও নিয়ন্ত্রণের পরামর্শ এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের।

তিনি বলেন, সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের রোগী শনাক্ত করতে হবে। গ্রাম এবং শহরের মধ্যে আমরা যদি রোগী শনাক্ত করি এবং যারা শনাক্ত হবে (সেটা ল্যাব টেস্ট, কিংবা জ্বর, শরীর ব্যথা থাকলে) রোগীকে আইসোলেটেড করতে হবে। রোগীকে আইসোলেশনে পাঠাতে না পারলে কিন্তু আমরা সংক্রমণ কমাতে পারব না।

অভিজ্ঞতায় দেখা গেছে করোতে আক্রান্ত হবার পর দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে আক্রান্তরা নানান জটিলতা পড়েন। সেই হিসাবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অপক্ষোকৃত জটিল রোগীরা হাসপাতালমুখী হবেন।

তৃতীয় সপ্তাহে গিয়ে করোনা জটিলতা নিয়ে মৃত্যু হার বাড়ারও আশঙ্কা রয়েছে। বর্তমানে করোনা শনাক্তে মোট রোগীর পরীক্ষার ২১ থেকে ২৩ শতাংশ করোনা রোগী শনাক্ত হচ্ছে।

যদিও দেশ থেকে করোনা পরিস্থিতি নির্মূল করতে হলে করোনাতে আক্রান্তের হার ৫ শতাংশে নামিয়ে আনতে হবে। পর্যায়ক্রমে রোগী শনাক্ত আইসোলেশন এবং তাদের চিকিৎসার আওতায় আনলে তবেই পর্যায়ক্রমে দেশে করোনা পরিস্থিতি নির্মূল সম্ভব বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুশান্তের মৃত্যুতে বাঙালি নারীদের জড়ানোটা রুচিহীন: বাবুল সুপ্রিয়

পরবর্তী

করোনাকালেও রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর মনোযোগ প্রয়োজন

পরবর্তী
রোহিঙ্গা

করোনাকালেও রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর মনোযোগ প্রয়োজন

'সুরাজের কারণে দিশার আত্মহত্যা'- গুঞ্জন উড়িয়ে পাল্টা মামলা

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT