চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালেও রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর মনোযোগ প্রয়োজন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:৫২ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২০
সম্পাদকীয়
A A
রোহিঙ্গা

ফাইল ছবি

মিয়ানমারে জাতিসংঘের তদন্তকারী সংস্থার চলমান তদন্তে তদন্তকারীদের সাথে কাজ করার প্রতিশ্রুতি সত্ত্বেও রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে দেশটিতে ‘গুরুতর আন্তর্জাতিক অপরাধ’ হওয়ার প্রমাণ প্রকাশ করেনি ফেসবুক। ২০১৭ সালে মিয়ানমারে সামরিক অভিযানের ফলে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গাকে দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য করার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের উপরে গণহত্যার অভিযোগ তোলা হয়। এরপরে ২০১৮ সালে মিয়ানমারে আন্তর্জাতিক অপরাধের প্রমাণ সংগ্রহের জন্য ইউএন মানবাধিকার কাউন্সিল আইআইএমএম গঠন করে। সেখানে তথ্য দিতে প্রতিশ্রুতি দিয়েছিল ফেসবুক।

জাতিসংঘের তদন্তকারীরা বলছেন, সহিংসতা বাড়িয়ে তোলার মতো ঘৃণ্য বক্তব্য ছড়িয়ে দিতে ফেসবুক মূল ভূমিকা পালন করেছিল। যদিও ফেসবুক বরাবরই বলেছে, তারা ঘৃণাত্মক বক্তব্য বন্ধ করতে কাজ করছে এবং সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ সামরিক অ্যাকাউন্টগুলো মুছে ফেলেছে তবে তথ্য সংরক্ষিত রয়েছে।

মিয়ানমারে উল্লেখযোগ্য সংখ্যক ফেসবুক ব্যবহারকারী রয়েছে। অন্যান্য সামাজিক মাধ্যমগুরোর মধ্যে সেদেশে ফেসবুক জনপ্রিয়তায় এগিয়ে। এক্ষেত্রে ধারণা করা যাচ্ছে মিয়ানমার হয়তো এখানে কোনো কূটচাল নয়তো ফেসবুকের উপরে ব্যবসায়িক কোনো হুমকি দিয়ে রেখেছে ওই বিষয়ে।

এছাড়া করোনাভাইরাস মহামারির মধ্যেই গত ২৬ জুন ২৬৯ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটি নৌকা মালয়েশিয়ায় প্রবেশ করতে চাইলে মালয়েশিয়ার কোস্ট গার্ড তাদের বাধা দেয়। অন্য আরেকটি নৌকা ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সমুদ্রসীমায় প্রবেশ করে সমুদ্রে এক মাসের বেশি সময় অপেক্ষার পর ইন্দোনেশিয়ার জেলেরা তাদের উদ্ধার করে। বিভিন্ন সংবাদ সূত্রে প্রকাশ, ওইসময়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন আসিয়ানভুক্ত দেশগুলোর নেতাদের এক টেলি সম্মেলনে সাগরে ভাসা রোহিঙ্গাদের গ্রহণ করতে বাংলাদেশকে আহ্বান জানান, যা বাংলাদেশ কূটনৈতিক শিষ্ঠাচার বজায় রেখে প্রত্যাখ্যান করে। ওই টেলিকনফারেন্সে মিয়ানমারের প্রতিনিধিও অংশ নিলেও তাদের অবস্থান ছিল রহস্যময়।

করোনার কারণে সারাবিশ্বে টালমাটাল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিকেও আমলে রাখতে হচ্ছে অতিরিক্ত কাজ হিসেবে। মিয়ানমারের আচরণ আর বিশ্বনেতৃত্বের নিরবতায় রোহিঙ্গা সমস্যার সমাধানের পথ দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বললে ভুল হবে না। এরই মধ্যে গত ২৯ জুন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে ফোনে আলাপ করেছেন। ওই ফোনালাপে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের দৃঢ় ভূমিকা প্রত্যাশা করেছেন।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এবং তাদের প্রত্যাবাসনে শক্ত অবস্থান নেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাজ্য। ১৭ জুলাই প্রকাশিত যুক্তরাজ্যের ‘মানবাধিকার ও গণতন্ত্র-২০১৯’ শীর্ষক প্রতিবেদনে এ প্রশংসা করা হয়। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া থেকে শুরু করে তাদের প্রত্যাবাসনে চেষ্টা করার বিষয়টি এই প্রমাণ করে যে, সমস্যা সমাধানে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ।

Reneta

আমরা মনে করি চেষ্টা অব্যাহত রাখতে হবে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে। কূটনৈতিক তৎপরতা যেনো থেমে না যায়, সেদিকে বিশেষ নজরও প্রয়োজন। আমাদের আশাবাদ, সংশ্লিষ্ট সকল পক্ষ এবিষয়ে সোচ্চার থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির মতো ‘সমর্থন’ পান না রোনালদো

জুলাই ৭, ২০২৬

সিনেমায় দর্শক নেই, তবে বিশ্বকাপ দেখতে উপচে পড়া ভিড়!

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড: সংসদে বিল পাস

জুলাই ৭, ২০২৬

ভারী বর্ষণের কারণে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

জুলাই ৭, ২০২৬

মেসিদের জন্য নতুন চ্যালেঞ্জ, কে এই হামজা?

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT