চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচবিবি সীমান্তে নানা আয়োজনে চামুন্ডা পূজার মেলা

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
৯:০৮ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২২
জনপদ, জয়পুরহাট
A A
পাঁচবিবি সীমান্তে চামুন্ডা পূজার মেলায় ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা বাগজানা ইউনিয়নের চক-সমশের কালী মন্দির প্রাঙ্গনে হয়ে গেল দিনব্যাপী চামুন্ডা পূজার মেলা।

প্রতিবছরের ন্যায় এবারও সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের সকল বয়সী নারী-পুরুষ ভক্তরা মেলায় দল বেধে আসে। ঢাক- ঢোল ও কাঁশির ঘন্টার সুমধুর শব্দ, বাঁশি  ও সানায়ের সুর  এবং ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন।

মেলাকে ঘিরে মন্দির প্রাঙ্গনে গৃহস্থালী কাজে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় বাঁশ, কাঠ ও মাটির তৈরি বিভিন্ন সামগ্রীর দোকান পসরা সাজিয়ে বসেছে। এছাড়া মেলায় শিশু-কিশোরদের বিনোদনের জন্য হাতি, ঘোড়া, নাগরদোলা রয়েছে।  রয়েছে শিশুদের খেলনার নানা সামগ্রী ও মিষ্টান্নের দোকান ।

Banglabid

সরেজমিনে দেখা যায়, মন্দিরের ভিতর থেকে চামুন্ডাকে ঘিরে ভক্তরা ঢাকের তালে-তালে নৃত্যে মেতে উঠেছে। আর তা দেখার জন্য চামুন্দার চারিদিকে ঘিরে নারী-পুরুষ ভক্ত ও দর্শকদের উপচে পরা  ভিড়।

চক-সমশের কালী মন্দির চামুন্ডা পূজা মেলা কমিটির সভাপতি নির্মল বর্মণ বলেন, এ মেলা কতদিন থেকে চলে আসছে এর সঠিকতা বলতে পারব না, তবে আমাদের পূর্ব পুরুষরা দ্বায়িত্ব নিয়ে এখানে চৈত্র সংক্রান্তিতে চামুন্ডা পুজার মেলার আয়োজন করেছেন, আমরাও করছি।

বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক বলেন, সনাতন ধর্মের এ চামুন্দার মেলা র্নিবিঘ্নে পালনের লক্ষে থানার ওসি, আমি সহ পরিষদের সকল সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত আছি।

Reneta

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, মেলায় যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে থানা পুলিশের পাশাপাশি পর্যাপ্ত গ্রাম পুলিশের টহলের ব্যবস্থা করেছি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপ্লবের ব্যাটে ব্রাদার্সের জয়

পরবর্তী

লালমনিরহাটে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু

পরবর্তী
বাংলাদেশের ল্যান্ডমার্ক মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

লালমনিরহাটে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু

নারী পানি সংগ্রহের জন্য ছোট ঘরে বসে থাকছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে পানি সংকট মেটাতে পদক্ষেপ কী

সর্বশেষ

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ‘ট্রাম্প নীতি’ বাতিল করলেন মার্কিন আদালত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT