চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে পানি সংকট মেটাতে পদক্ষেপ কী

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১০:২৪ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২২
সম্পাদকীয়
A A

জীবন ধারণের জন্য মৌলিক উপাদানগুলোর মধ্যে পানি অন্যতম। প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য সুপেয় পানি অপরিহার্য। তবে ঢাকায় বিভিন্ন কারণে প্রতিনিয়ত দূষিত হচ্ছে পানি, বিপন্ন হচ্ছে জীবন। শুধু তাই নয়, বিগত বেশ কয়েকমাস ধরে ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে।

পানি সংকট নিয়ে চ্যানেল আইয়ে একাধিক প্রতিবেদন হয়েছে। এমনই এক প্রতিবেদনে জানা যায়, গত দুই থেকে তিন মাস ধরে পানির সমস্যায় ভুগছেন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ। কোনো কোনো এলাকায় পাওয়া যাচ্ছে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি। রমজান মাসে নগরবাসীর এই কষ্ট আরো বেড়েছে। বিপদের ভরসা চাপকলেও পানি পাচ্ছেন না তারা।

চ্যানেল আইয়ের আরেক প্রতিবেদনে জানা যায়, রাজধানীর খিলক্ষেতের অনেক এলাকায় চলছে পানির জন্য হাহাকার। গত দু’মাস ধরে এক ফোঁটা পানি নেই ওয়াসার লাইনে। ৩শ’ ফিট রাস্তার পাশের জলাশয়ের পানি সংগ্রহ করে দিন পার করছেন এলাকাবাসী। কেউবা পানি আনছেন অনেক দূর থেকে।

এছাড়াও অন্যান্য সংবাদমাধ্যমে প্রতিনিয়ত এই সমস্যার খবর আসছে। তবে ওয়াসা যে সংকট মোকাবেলায় একেবারেই কাজ করছে না, তাও নয়। ওয়াসা নানাভাবে সংকট সমাধানের চেষ্টা করছে বলেও সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসছে। তবে সেই সমস্যা সমাধানের চেষ্টা অপ্রতুল।

ঢাকা ইতোমধ্যেই বিভিন্ন সূচকে বাসযোগ্য শহরের তালিকার তলানিতে রয়েছে। এখন যদি পানির সংকট সমাধানে সংশ্লিষ্টরা সচেষ্ট না হয় তাহলে সেটা হবে আরও ভয়াবহ। এজন্য পানি সংকট মোকাবেলায় যথাযথ উদ্যোগ নিয়ে রাজধানীবাসীর দুর্ভোগ লাঘবে এগিয়ে আসতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পানিপানি সংকটসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT