চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমা বিশ্বে জনপ্রিয় হচ্ছে জাপানি বাঁশ-শিল্পের আধুনিক রূপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক, শিল্প সাহিত্য
A A
জাপান-বাঁশ-শিল্প

১৯ শতকে জাপান বিশ্বের জন্য নিজের দরজা খুলে দেয়ার পর থেকে পশ্চিমা বণিকেরা জাপানে যেতে থাকেন আর ফিরতে থাকেন ভিন্নধর্মী সব শিল্পকর্ম নিয়ে। এমন ধাঁচের শিল্পকর্ম জাপানের বাইরের পৃথিবী আগে কখনো দেখেনি।

এসব শিল্পকর্মের মধ্যে রয়েছে জাপানি কাঠের ব্লকপ্রিন্ট, ক্যালিগ্রাফি আর সিরামিক। কিন্তু আরেকটা জিনিস ছিল যা দৈনন্দিন জীবনের সঙ্গে এমনভাবে মিশে ছিল যে তাকে আলাদা করে শিল্পকর্ম হিসেবে দেখাই হয়নি বহু বছর। তা হলো বাঁশ-শিল্প।

সূক্ষ্ম বুননকাজের মাধ্যমে বাঁশ থেকে ঝুড়ি, দড়িসহ বিভিন্ন সামগ্রী তৈরির কৌশল জাপানে প্রজন্মের পর প্রজন্ম শিখে এসেছে। তাদের কাছ থেকে শিখেছে পশ্চিমা বিশ্ব। কিন্তু তাকে কখনো অভিজাত শিল্প হিসেবে ভাবেনি কেউ।জাপান-বাঁশ-শিল্প

জাপান-বাঁশ-শিল্প

জাপান-বাঁশ-শিল্প

তবে সাম্প্রতিক বছরগুলোতে ধীরে ধীরে বাড়ছে এই বাঁশের তৈরি সামগ্রীর চাহিদা। পশ্চিমা দেশগুলোতে ঘর সাজানো থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে শৈল্পিক রুচির পরিচায়ক হিসেবে জায়গা করে নিচ্ছে জাপানি কৌশলে তৈরি বাঁশের জিনিস।জাপান-বাঁশ-শিল্প

জাপান-বাঁশ-শিল্প

এমনই ৭০টিরও বেশি বাঁশের তৈরি হস্তশিল্প নিয়ে বিশ্বের অন্যতম সবচেয়ে বড় শিল্প জাদুঘর নিউইয়র্কের মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্ট-এ চলছে একটি প্রদর্শনী।জাপান-বাঁশ-শিল্প

জাপান-বাঁশ-শিল্প

‘জাপানিজ ব্যাম্বু আর্ট: দি অ্যাবি কালেকশন’ নামের এই প্রদর্শনীর আয়োজন ও এর জনপ্রিয়তা থেকেই ধারণা করা যায় বাঁশ-শিল্পের জনপ্রিয়তা জাপানের সময়ের সাথে জাপানের বাইরে ছড়িয়ে পড়ছে এবং এর বিবর্তন হচ্ছে পশ্চিমা সংস্কৃতির সংস্পর্শে।জাপান-বাঁশ-শিল্প

জাপান-বাঁশ-শিল্প

জাপান-বাঁশ-শিল্প

মিনাপলিস ইনস্টিটিউট অব আর্টস ক্লার্ক সেন্টার-এর পরিচালক আন্দ্রেঁ মার্কস বর্তমানে একটি ভ্রাম্যমান প্রদর্শনীও চালাচ্ছেন যার নাম ‘মডার্ন টুইস্ট: কনটেম্পোরারি জাপানিজ ব্যাম্বু আর্ট’।জাপান-বাঁশ-শিল্প

জাপান-বাঁশ-শিল্প

জাপান-বাঁশ-শিল্প

মার্কসের হিসেব অনুসারে, জাপানি বাঁশ-শিল্পের প্রতি পশ্চিমা আগ্রহের সবচেয়ে আগের খোঁজ মেলে ১৯৮০’র দশকে।জাপান-বাঁশ-শিল্প

জাপান-বাঁশ-শিল্প

জাপান-বাঁশ-শিল্প

তখন থেকেই অল্প সংখ্যক আমেরিকান শৌখিন সংগ্রাহক জাপানের এই শিল্পকর্ম সংগ্রহ করা শুরু করেন।জাপান-বাঁশ-শিল্প

জাপান-বাঁশ-শিল্প

এমনই বিভিন্ন সময়ে সংগ্রহ করা শিল্পকর্ম এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে তৈরি শিল্পকর্ম ছড়িয়ে পড়ছে পশ্চিমা বিশ্বসহ পুরো বিশ্বের বিভিন্ন স্থানে।

বুনন-উপকরণ হিসেবে বাঁশ অনেক মজবুত কিন্তু নমনীয়। বিশেষ কৌশল অবলম্বন করে একে অনেক সূক্ষ্মভাবে বোনা যায়। কিন্তু বাঁশের সরঞ্জাম তৈরি যথেষ্ট ধৈর্যসাপেক্ষ বিষয়। বিশেষ করে যদি সেই সামগ্রীকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার ইচ্ছে থাকে। কেননা বাঁশ-শিল্প বুনন মানে শুধু বুনন নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে বাঁশগাছের বয়স, তাকে বিভিন্ন আয়োজনে বড় করে তোলা, প্রক্রিয়াজাত করা এবং এতকিছুর পর সবশেষে আসে বোনার কাজ। আর এ কারণেই বাঁশ-শিল্পের প্রতি এখন ঝুঁকছে পশ্চিমা শিল্পানুরাগী অভিজাত শ্রেণী।

ট্যাগ: জাপানবাঁশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৩ জানুয়ারি থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার

পরবর্তী

ফের টারান্টিনোর চলচ্চিত্রে লিওনার্দো

পরবর্তী

ফের টারান্টিনোর চলচ্চিত্রে লিওনার্দো

মুন্সীগঞ্জের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT