ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাবরভ বলেছেন, পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়।
বৃহস্পতিবার তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি এমন অভিযোগ করেন।
এসময় ইউক্রেনের ১১টি বিমান ঘাঁটিসহ ৭৪টি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে রাশিয়া। অন্যদিকে রুশ হেলিকপ্টার ও যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ।
উল্লেখ্য, রাশিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ছয়টার একটু আগে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপরই ইউক্রেনের দক্ষিণে সামরিক অভিযানে ঝাপিয়ে পড়ে প্রস্তুত থাকা রুশ সেনারা।
কিয়েভের আগ্রাসন থেকে রক্ষার জন্যই ইউক্রেনের পূর্বাঞ্চলে বিশেষ সামরিক অভিযান বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাল্টাপাল্টি হামলার কয়েকঘণ্টার মধ্যেই কমপক্ষে ৫০ রুশ ও ৪০ ইউক্রেনিয় সেনা নিহত হয়েছে।
রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।








