আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে বড় জনসভা

বিজেপির বড় জনসভা পশ্চিমবঙ্গে, বড় পর্দায় নেতাদের ভাষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে বড় জনসভা, বড় পর্দায় নেতাদের ভাষণ ও সমর্থকদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতে কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি ‘ব্রিগেড’ খ্যাত ময়দানে সবচেয়ে বড় জনসভার আয়োজন করেছে।

রোবাবার কলকাতায় ‘হাইভোল্টেজ’ এই মহাসমাবেশে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ধারণা করা হচ্ছে এ যাবতকালের সবচেয়ে বৃহত্তম এই জনসভায় কয়েক লাখ মানুষ অংশ নেবেন। এরই মধ্যে ৫০ হাজার অতিথিকে আমন্ত্রিত জানানো হয়েছে।

বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মোদি জনসভা যোগ দেবেন বলে জানা গেছে। তার আগে বক্তব্য রাখবেন বিজেপি’র অন্যান্য নেতারা।

বিজেপি’র জনসভার দিনে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে পদযাত্রায় অংশ নিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিষয়:বিজেপি ভারতের পশ্চিমবঙ্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…