রাজধানীর পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সহিংসতা বিএনপির নির্বাচনে না অাসার ইঙ্গিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ একথা বলেন।
তিনি বলেন: বিএনপি নির্বাচনে না অাসলে ৩০০ অাসনেই নির্বাচন করবে জাতীয় পার্টি। তবে জাতীয় পার্টি জোটবদ্ধ ভাবে নির্বাচন করবে কিনা তা এখনো ঠিক হয়নি।
এসময় জাপার মহাসচিব রুহুল অামিন হাওলাদার বলেন: বিএনপি কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার পেছনে কোন শক্তি কাজ করছে কিনা তা অনুসন্ধান করতে হবে।








