তথ্যপ্রযুক্তি

পলিথিন ও প্লাস্টিক বর্জ্য থেকে আসবে জ্বালানি গ্যাস ও তেল

পলিথিন বর্জ্য

পলিথিন ও প্লাষ্টিক বর্জ্য থেকে জ্বালানি গ্যাস, তেল ও পিচ্ছিলকারক পদার্থ উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন পটুয়াখালীর যুবক মোহাম্মদ হালিম।

স্থানীয়ভাবে তৈরি এ যন্ত্রের মাধ্যমে মারাত্মক পরিবেশ দূষণ রোধ করা সম্ভব বলছেন হালিম। তার বর্জ্য ব্যবস্থাপনার এ মডেল দেখতে প্রতিদিন ভিড় করছেন কৌতুহলী মানুষ।

ইতোমধ্যে পলিথিন ও প্লাষ্টিক বর্জ্যে ছেঁয়ে গেছে দেশ। সঠিক ব্যবস্থাপনা না থাকায় ড্রেন, রাস্তা-ঘাট, ডোবা সব জায়গায় জমছে এ অপচনশীল বর্জ্য।

পটুয়াখালীর যুবক মোঃ হালিম এসব বর্জ্য ব্যবস্থাপনার এক অভিনব প্রযুক্তি উদ্ভাবন করেছেন। ১১ বছর জার্মানিতে ছিলেন তিনি। ওয়ার্কশপে কাজের সময় এমন প্রযুক্তির কথা চিন্তা করেন তিনি। দেশে ফিরেই তৈরি করেন একটি যন্ত্র। এর মাধ্যমে পলিথিন ও প্লাষ্টিক বর্জ্য দিয়ে তৈরি করছেন জ্বালানি গ্যাস, তেল ও বিভিন্ন পিচ্ছিলকারক দ্রব্য।

বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তরের এ কৌশল দেখে অভিভূত এলাকাবাসী। দূষণ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনার এ প্রযুক্তি গ্রহণ করা যায় কি-না তা খতিয়ে দেখার কথা বলছেন স্থানীয়রা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…